চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পাকিস্তানে চার নারীকে প্রকাশ্যে নির্যাতন, গ্রেফতার ৫

আন্তর্জাতিক ডেস্ক    |    ০২:০৯ পিএম, ২০২১-১২-০৮

পাকিস্তানে চার নারীকে প্রকাশ্যে নির্যাতন, গ্রেফতার ৫

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে মার্কেটের সামনে চার নারীকে বিবস্ত্র করে মারধর ও ভিডিও ধারণ করার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) প্রকাশ্যে নির্যাতন করা হয় ওই চার নারীকে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদেরকে নির্যাতনের ভিডিও। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ফয়সালাবাদের পুলিশ কর্মকর্তা ড. আবিদ খান জানান, এঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। দোষীদের কঠোর শাস্তি আওতায় আনার কথা বলেন তিনি। জানা গেছে, এ ঘটনায় মিল্লাত টাউন পুলিশ স্টেশনে সন্দেহভাজন হিসেবে কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তারা হলেন, সাদ্দাম, ও তার এক কর্মচারী ফয়সাল, জহির আনোয়ার ও ফারুক হোসেনসহ অজ্ঞাত পরিচয়ের আরও ১০ জন। তাদের বিরুদ্ধে পাকিস্তানের প্যানেল কোডের ৩৫৪-এ, ৫০৯, ১৪৭ ও ১৪৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
থানা দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, গত সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে এক নারী অন্য তিন নারীকে নিয়ে ময়লা সংগ্রহ করতে বাওয়া চক বাজারে যান। তৃষ্ণা পাওয়ায় তারা একটি দোকান-ওসমান ইলেক্ট্রিক স্টোরে যান এবং অভিযুক্তদের একজন সাদ্দামের কাছে এক বোতল পানি চান। কিন্তু দোকান মালিক সাদ্দাম তাদেরকে চোর হিসেবে অভিযুক্ত করে চিৎকার করা শুরু করে। আর তা শুনে অন্য অভিযুক্তরা দোকানে ছুটে আসে। তারা ওই চার নারীকে পেটানো শুরু করে, বেঁধে ফেলে। প্রায় এক ঘণ্টা ধরে তাদের ওপর চলে নির্যাতন। এসময় ভিডিও ধারণ করে তারা। পরে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে শহরজুড়ে। দ্রুত জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন দেশটির নারী অধিকারকর্মীসহ সচেতন নাগরিকরা।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর