শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:১৯ পিএম, ২০২২-০৪-২৬
পাকিস্তানে বিদ্যুতের ঘাটতিতে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটিতে বর্তমানে বিদ্যুতের মোট ঘাটতি দাঁড়িয়েছে সাত হাজার ৪৬৮ মেগাওয়াটে। ফলে দেশব্যাপী দিনে সর্বোচ্চ ১০ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাওয়ালপিন্ডির বাসিন্দা রেহানা জাদুন অঘোষিত লোডশেডিংয়ের নিন্দা করেছেন। গুজরানওয়ালার বাসিন্দা জুবায়ের আহমেদ বলেন, পবিত্র রমজান মাসে এ ধরনের লোডশেডিং কল্পনাও করা যায় না। তিনি বলেন, আমি পরিস্থিতি সম্পর্কে কিছুই বোঝতে পারছি না। ১৫ দিন আগেও বিদ্যুৎ ও ডিজেলের কোনো ঘাটতি ছিল না। পাকিস্তানের জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শহর এলাকায় দিনে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। পাশাপাশি গ্রামের দিকে ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। ফলে দেশজুড়ে অন্ধকার নেমে এসেছে।
জানা গেছে, দেশটিতে বর্তমানে মোট ১৮ হাজার ৩১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। কিন্তু চাহিদা রয়েছে ২৫ হাজার পাঁচশ মেগাওয়াটের। তীব্র জ্বালানি সংকট ও কারিগরি কারণে এমন অবস্থা তৈরি হয়েছে। পাকিস্তানে জলবিদ্যুৎ থেকে তিন হাজার ৬৭৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যেখানে সরকারি তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন করছে মাত্র ৭৮৬ মেগাওয়াট। তাছাড়া বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রায় নয় হাজার ৫২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।
অন্যদিকে দেশটির বায়ুবিদ্যুৎ কেন্দ্রগুলো ৪৮৭ মেগাওয়াট, সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলো ১০৪ মেগাওয়াট, বায়োগ্যাস প্ল্যান্ট ১৪১ মেগাওয়াট ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তিন হাজার ৩১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited