শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৪২ এএম, ২০২১-১২-০৫
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় আটকা পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় রোববার (৫ ডিসেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি (বিএনপিবি) ১৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। খবর রয়টার্সের।
বিএনপিবির কর্মকর্তা আব্দুল মুহারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অগ্ন্যুৎপাতে ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে শনাক্ত করা গেছে। দুর্ঘটনায় ৯৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন অন্তঃসত্তা নারীও রয়েছেন। এ পর্যন্ত ওই অঞ্চল থেকে ৯০২ জনকে উদ্ধার করা হয়েছে। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের কারণে ছড়িয়ে পড়া ছাইয়ে ঢেকে গেছে গ্রামগুলো। সেখানকার মানুষকে ছাই ও ধ্বংসাবশেষের মধ্য দিয়ে ছোটাছুটি করতে দেখা গেছে। বিএনপিবি আরও জানিয়েছে, ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগ্নেয়গিরির কাছাকাছি এলাকা লুমাজাং জেলার উপপ্রধান ইন্দাহ আম্পেরওয়াতি এক সংবাদ সম্মেলনে বলেন, অগ্ন্যুৎপাতের কারণে দগ্ধ হন ৪১ জন। ইন্দাহ আম্পেরওয়াতি আরও বলেন, কাদা ও ভেঙে পড়া গাছে রাস্তা আটকে যাওয়ায় কর্তৃপক্ষ বেশ কয়েকটি গ্রামে পৌঁছাতে পারেনি। বিএনপিবির প্রধান মেজর জেনারেল টিএনআই সুহারিয়ান্তো বলেন, সেনাবাহিনীকে সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬৭৬ মিটার ওপরে অবস্থিত। চলতি বছরের জানুয়ারিতেও সেখানে অগ্ন্যুৎপাত হয়। মাউন্ট সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited