শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:২০ পিএম, ২০২১-১২-০২
চট্টগ্রামে ৮ উইকেটের সহজ জয়ে টেস্ট সিরিজ শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। দুই ম্যাচের সিরিজ হওয়ায় তাদের এখন আর সিরিজ খোয়ানোর কোনো শঙ্কা নেই। তাই ঢাকা টেস্টের আগে একদিন বাড়তি বিশ্রামের পথেই হেঁটেছে পাকিস্তান। শনিবার থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ঢাকা টেস্ট। তার আগে বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন রেখেছে পাকিস্তান। যেখানে যোগ দেননি দলের সব ক্রিকেটার। তবে অধিনায়ক বাবর আজমের সঙ্গে আজহার আলি, ফাওয়াদ আলম, সৌদ শাকিল ও কামরান গুলামরা সকাল ১০টা থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করে দিয়েছেন। সিরিজের প্রথম টেস্টের দলে ছিলেন না সৌদ শাকিল ও কামরান গুলাম। আর বাবর, ফাওয়াজ, আজহাররা দলে থাকলেও ব্যাট হাতে প্রত্যাশামাফিক রান করতে পারেননি। আজ (বৃহস্পতিবার) ঐচ্ছিক অনুশীলন করলেও, ম্যাচের আগেরদিন অর্থাৎ শুক্রবার পুরো দল মিলে পূর্ণাঙ্গ অনুশীলনই করবে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের আজকের দলীয় অনুশীলন শুরু হবে দুপুর দেড়টা থেকে। যা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। আর শুক্রবার সকাল ১০টায় শুরু করে দেড়টা পর্যন্ত অনুশীলন করবে স্বাগতিকরা।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited