শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৪৬ এএম, ২০২২-০৪-২১
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের একটি ব্যস্ত সড়কে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার ওই দুর্ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে প্লেনের পাইলটও আছেন। হাইতির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পোর্ট অব প্রিন্স বিমানবন্দর থেকে উড্ডয়ন করে জ্যাকমেল শহরের উদ্দেশে রওনা করে প্লেনটি।
উড্ডয়নের পরই প্লেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় এবং বার বার সংকেত দেওয়া হচ্ছিল। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। এক টুইট বার্তায় তিনি বলেন, নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা। তবে ওই টুইট বার্তায় তিনি হতাহতের সংখ্যা উল্লেখ করেননি। প্লেনটি ক্যারেফোর এলাকায় বিধ্বস্ত হয়েছে। ওই শহরের মেয়র জুড এডুয়ার্ড পিয়েরে জানিয়েছেন, দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
একটি সরকারি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর পাইলটকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে একটি রাস্তার মাঝখানে বিধ্বস্ত প্লেনটি পড়ে আছে।
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণ উপকূলে শনিবার ৬.৮-মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা সিটির পার্শ্ববর্তী শুজাইয়া এলাকার একটি স্কুলে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কম...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় কাতার ভিত্তিক আল-জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছে। আন্ত...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর একশ’ও দিনও বাকি নেই। এরই মধ্যে গত ২১ জুলাই প্রেসিডেন্ট...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের হিজবুল্লাহ গ্রুপ বুধবার ইসরায়েলের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ায় দেশটির ক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited