শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:১৯ এএম, ২০২২-০৩-১৫
রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনকে মল্লযুদ্ধের চ্যালেঞ্জ জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সোমবার (১৪ মার্চ) এক টুইটে সাবেক কেজিবি গোয়েন্দার সঙ্গে মারামারি করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
ছোট্ট ওই টুইটে ইলন মাস্ক বলেন, আমি ভ্লাদিমির পুতিনকে একক যুদ্ধের চ্যালেঞ্জ করছি। জেতার পুরস্কার ইউক্রেন।
এর ধারাবাহিকতায় আরেক টুইটে ক্রেমলিনকে ট্যাগ করে টেসলা প্রধান জানতে চান, আপনারা কি এই লড়াইয়ে একমত?
মাস্কের এমন উদ্ভট প্রস্তাব ইউক্রেনীয়রা স্বাগত জানালেও তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন মস্কোপন্থিরা।
সাবেক রুশ রাজনীতিবিদ দিমিত্রি রোগোজিন মার্কিন ধনকুবেরের টুইটের জবাবে বলেছেন, তুমি এখনো ছোট। তোমার সঙ্গে লড়াই মানে সময় নষ্ট করা। আগে আমার ভাইয়ের সঙ্গে জেতো। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো অবশ্য মাস্ককে সাহস দিয়েছেন। টুইটে তিনটি মুষ্টি চিহ্ন দিয়ে টেসলা প্রধানকে উৎসাহ দিয়েছেন তিনি।
তবে আরেক টুইটার ব্যবহারকারী সতর্ক করেছেন, সাবেক কেজিবি এজেন্ট পুতিন মার্শাল আর্টে খুবই পারদর্শী। তার সঙ্গে মারামারিতে নামলে কপালে দুর্ভোগ রয়েছে প্রযুক্তি ব্যবসায়ী মাস্কের।
ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার ইলন মাস্ক। সাম্প্রতিক যুদ্ধে ইউক্রেনীয়দের অকুণ্ঠ সমর্থন জানানোর পাশাপাশি পুতিনের কড়া সমালোচনা করতে দেখা গেছে তাকে। চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনে ইন্টারনেট ব্যবস্থা সচল রাখতে বেশ কয়েকটি মূল্যবান স্যাটেলাইট ডিশ পাঠিয়েছে মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংক।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited