শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৩৫ এএম, ২০২২-০৩-০৭
চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই পরিবারসহ ৫০ রাশিয়ান কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়েছেন। রাশিয়ার একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এর আগে যুক্তরাষ্ট্রের উপ-প্রতিনিধি জাতিসংঘের কাছে রাশিয়ার ১২ কূটনীতিককে ৭ মার্চের আগে ওয়াশিংটন ছাড়ার অনুরোধ জানান। এরপরই এমন খবর এলো।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাষ্ট্রদূত রিচার্ড মিলস ওই কূটনীতিকদের অপসারণ চান। কারণ তারা এমন কিছু কাজের সঙ্গে জড়িত যা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না।
ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। একদিকে রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্ব। অন্যদিকে রাশিয়াও নিচ্ছে পাল্টা ব্যবস্থা। কোনো পক্ষই পিছু হাঁটতে রাজি নয়। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে।
রাশিয়ার হামলা শুরু হওয়ার পর ইউক্রেনে এখন পর্যন্ত ৩৬৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন ৭৫৯। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। তাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দু'পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে গত ১১ দিন ধরে।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited