শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৩৮ এএম, ২০২১-০৫-০৫
নিজস্ব প্রতিবেদক
খুরুশকুলের পাহাড় কাটা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করায় মাল্টিমিডিয়া ওয়েব পোর্টাল ‘দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন) এবং স্থানীয় একটি দৈনিক পত্রিকাসহ ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন জাহাঙ্গীর কাশেম নামে এবি পার্টির এক নেতা।
আদালতে মামলাটি দায়ের করেন তিনি। এতে আসামী করা হয়েছে টিটিএন এর প্রধান সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, বার্তা প্রধান তৌফিকুল ইসলাম লিপু, প্রধান প্রতিবেদক আজিম নিহাদ, নিজস্ব প্রতিবেদক সানজীদুল আলম সজিব, দৈনিক সমুদ্রকণ্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশ ও বার্তা সম্পাদক রাশেদুল ইসলামকে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেও পাহাড় খেকো কর্তৃক মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সংসদ কক্সবাজার নেতৃবৃন্দ। মিথ্যা এই মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ছৈয়দ আলমসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের উদাসীনতার সুযোগে খুরুশকুলসহ জেলাজুড়ে প্রতিনিয়ত পাহাড় কেটে সাবাড় করছে পাহাড়খেকোরা।
মামলার বাদী জাহাঙ্গীর কাশেম একজন চিহ্নিত পাহাড় নিধনকারী। তার বিরুদ্ধে পাহাড় কাটার অপরাধে একাধিক মামলাও রয়েছে।
টিটিএনে প্রচারিত প্রতিবেদনটি সম্পূর্ণ তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ। শুধুমাত্র সাংবাদিকদের হয়রানি ও কণ্ঠরোধ করার জন্য মিথ্যা মামলার আশ্রয় নিয়েছেন এই ভূমিদস্যু। দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি চিহ্নিত পাহাড়খেকোদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে পাহাড়গুলো রক্ষা করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited