শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৪:৩৭ পিএম, ২০২১-১২-০২
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। ‘মৃধা বনাম মৃধা’ নামের সিনেমাটির পরিচালক রনি ভৌমিক। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে ‘ওরে আমার বাপ’ শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। মূর্তজা খান লোদীর কথায় গানটির সুর করেছেন রাগীব স্বাগত এবং সঙ্গীতায়োজন করেছেন ই কে মজুমদার ইস্তি। গানটিতে ঐশীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন স্বাগত। এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘প্লে-ব্যাক করতে আমি সবসময়ই বেশি উপভোগ করি। যে কয়েকটা প্লে-ব্যাক করেছি, তার প্রায় সবগুলোই ভালোবাসা পেয়েছে। সিনেমার গানগুলো অনেকটা বেছে করার চেষ্টা করি, সে ধারাবাহিকতায় এবার ‘মৃধা বনাম মৃধা’য় গাইলাম। ’ এই শিল্পী আরও জানান, গানটি মূলত বাবাকে নিয়ে আনন্দের গান। সিনেমার একটি বড় অংশ জুড়ে থাকবে এটি। সিনেমার পুরো গল্পটাকেই টেনে নেবে এই গান! পরিচালক রনি ভৌমিকের কথায়, ‘এই গানটার মধ্যেই সিনেমার গল্পটার অনেকাংশ জুড়ে আছে। তাই আমি চেয়েছিলাম গানটা যেন পারফেক্ট হয়। ঐশী যেভাবে গানটাকে গেয়েছেন, সত্যি দুর্দান্ত। ’ টোস্টার প্রোডাকশন ও লেবেল থ্রি এর যৌথ প্রযোজনায় নির্মিত ‘মৃধা বনাম মৃধা’ গল্প লেখা এবং চিত্রগ্রহণে ছিলেন রায়হান খান। সিয়াম-নোভা ছাড়া এতে আরও অভিনয় করেছেন সানজীদা প্রীতি, তারিক আনাম খান প্রমুখ। জানা যায়, বেশ কিছুদিন আগে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহেই চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে এটি। সিনেমাটি চলতি মুক্তির দেওয়ার ইচ্ছে আছেন বলে জানিয়েছেন নির্মাতা।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পা...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited