শিরোনাম
চকরিয়া প্রতিনিধি: | ০১:১৫ এএম, ২০২১-০৭-৩১
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন জনের উদ্দ্যোগে পানিবন্ধি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পানিবন্ধি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
গত কয়েকদিনের ভারী বর্ষনে পানির নিচে তলিয়ে যাওয়া এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্লাহ। ওইদিন তিনি উপজেলার তিনটি ইউনিয়নের পানিবন্ধি মানুষের মাঝে ওইসব শুকনো খাবার বিতরণ করেছন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা প্রশাসন ২১০০শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। পেকুয়া সদর ৩০০ পরিবার শিলখালী ইউনিয়ন ১১০০ ও বারবাকিয়ায় ৬০০ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয় ।
বৃষ্টি উপেক্ষা করে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি। এদিকে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে শেখ হাসিনার পক্ষে পেকুয়া সদর ইউনিয়নের ত্রাণ বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। তিনি শুক্রবার সকালে পূর্ব গোঁয়াখালী, চিরাদিয়া, বিলহাচুরাসহ বেশ কয়েকটি গ্রামের পানিবন্ধি মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল শামা শামীম, সদর ইউনিয়নের সভাপতি এম আজম খান ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেনসহ আরও অনেকে।
এছাড়া উপজেলা ছাত্রলীগ নেতা ওসমান ছরওয়ার বাপ্পির নিজস্ব অর্থায়নে পেকুয়া সদর ইউনিয়নের পানিবন্ধি কয়েকশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। শুকনো খাবারের প্রতিটি প্যাকেটে চনাচুর, চিড়া, বিস্কিট, মুড়ি ও চিনি রয়েছে। বিকেল ৩টা থেকে রাত ১০পর্যন্ত গরীব, দুঃস্ত ও অসহায় পরিবারের এসব শুকনো খাবারের প্যাকেট তুলে দেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন একদিকে জলাবদ্ধতা অন্যদিকে মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউন।
এমতাবস্থায় কর্মহীন ও নিম্ন আয়ের মানষের অর্থ সংকট দেখা দিয়েছে। দুর্যোগকালীন এ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি অনুরোধ জানান। অপরদিকে পেকুয়া এসডি সিটি সেন্টারের সত্তা অধিকারী সরোয়ার উদ্দিন এর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ হোসেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited