চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৮ বিভাগে কৃষি পণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

আমাদের ডেস্ক :    |    ০৫:২৮ পিএম, ২০২৪-০৩-১৩

৮ বিভাগে কৃষি পণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের আটটি বিভাগে কৃষি পণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, তিনি (প্রধানমন্ত্রী) আজ একটি আবেদন জানিয়েছেন। বিশেষ করে তিনি ইতোমধ্যে ইফতার পার্টি না করার জন্য একটি সিদ্ধান্ত দিয়েছেন এবং বলেছেন, যারা আগ্রহী বা যাদের সাধ্য আছে, তারা যেন সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। ইফতার পার্টির যে টাকা, তা নিয়ে যেন তারা মানুষের পাশে দাঁড়ায়।

সচিব জানান, প্রধানমন্ত্রী দুটি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এর একটি হলো- জাতির পিতা বঙ্গবন্ধুর সমবায় নিয়ে একটি স্বপ্ন ছিল। সেই স্বপ্নের আলোকে যাতে করে কৃষিভিত্তিক সমবায় গড়ে তোলা যায় সেজন্য কৃষি মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন বিভাগকে নির্দেশনা দিয়েছেন।

আরেকটি হলো- প্রধানমন্ত্রী আট বিভাগে পর্যায়ক্রমে কৃষি পণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ দিয়েছেন।  অফ সিজনে বিভিন্ন কৃষি পণ্যের দাম বেড়ে যায় বা সংরক্ষণের সুযোগ কম থাকে। সেজন্য তিনি আধুনিকতম সংরক্ষণাগার তৈরি করতে বলেছেন। সেখানে ভিন্ন ভিন্ন চেম্বার থাকবে। যে পণ্যের জন্য যে তাপমাত্রা, তা মেইনটেন করে যাতে পণ্যগুলো সংরক্ষণ করে বাজারের সরবরাহ স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।   

মন্ত্রিপরিষদ সচিব জানান, এগুলো মন্ত্রিসভার সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ফলোআপ করা হবে। রমজানের প্রস্তুতি হিসেবে কে কী করছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।  

তিনি বলেন, তিন মন্ত্রণালয় কী করেছে তা জানিয়েছে। যেমন- মৎস্য মন্ত্রণালয় থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। মাছ ও মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। সারাদেশে বাজার মনিটরিং কার্যক্রম সম্পর্কে তাকে জানানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো  হয়েছে, বেশ কয়েকটি বড় কোম্পানি ঢাকা শহরে এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় মিলগেটের রেটে পণ্য বিক্রি করবে। 

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত


৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ : পুলিশ সদরদপ্তর

৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ : পুলিশ সদরদপ্তর

অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত


নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর