শিরোনাম
বিনোদন ডেস্ক | ০২:২৪ পিএম, ২০২১-১২-০৯
বাবা হারালেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার বাবা লেফটেন্যান্ট কর্নেল কাজী সেলিম শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। নওশাবা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তার বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। হাসপাতালে তার চিকিৎসা চলছিল। এই অভিনেত্রী বলেন, ‘আব্বু হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। যেহেতু তিনি আর্মি পারসন; তাই তার চিকিৎসা সিএমএইচেই হয়েছে। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী সেখানেই তার দাফন সম্পন্ন হবে। ' তিনি আরও জানান, তার দুই ভাই বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরলেই দাফনকার্য সম্পন্ন হবে। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নওশাবা।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পা...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited