চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রকি বাহিনীর বিরুদ্ধে বসতবাড়ি ভাংচুর, নগদ অর্থ ও স্বর্ণ লুটের অভিযোগ

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী রকি বাহিনীর প্রধান রকি ও তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর পাঁচ সদস্যের নাম উল্লেখ করে পৌরসভার ৭ নং ওয়ার্ডের সমিতি বাজার এলাকার মৃত ছালেহ আহমদের স্ত্রী হোছন আরা বেগম কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক    |    ১১:১৯ পিএম, ২০২১-০৪-১২

রকি বাহিনীর বিরুদ্ধে বসতবাড়ি ভাংচুর, নগদ অর্থ ও স্বর্ণ লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ঃ

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী রকি বাহিনীর প্রধান রকি ও তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর ৫ সদস্যের নাম উল্লেখ করে পৌরসভার ৭ নং ওয়ার্ডের সমিতি বাজার এলাকার মৃত ছালেহ আহমদের স্ত্রী হোছন আরা বেগম কক্সবাজার সদর মডেল থানায় একখানা অভিযোগ দায়ের করেন। 

দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় ১১ এপ্রিল বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে কক্সবাজার শহরের ৭ নং ওয়ার্ডস্থ সমিতি বাজার এলাকার মৃত ছালেহ আহমদের স্ত্রী হোছন আরা বেগমের বসত ঘরে এবিসি ঘোনা এলাকার মোহাম্মদ শফির ছেলে জেলার দুর্ধর্ষ রকি বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী রকির নেতৃত্বে নুরুল আলম সওদাগরের পুত্র রায়হান, আবু ছৈয়দের পুত্র শফি আলম, রাদী পিতা অজ্ঞাত ও হাফেজ আহমদের পুত্র রফিকসহ অজ্ঞাত নামা ১০/১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল দেশি-বিদেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অভিযোগ কারিনীর অনুপস্থিতিতে তার ঘর ভাঙচুর করে আট আনা ওজনের স্বর্ণ, যার আনুমানিক মূল্য  ৩২ হাজার ৫ শত টাকা এবং নগদ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেছেন। 

অভিযোগে আরো উল্লেখ করেন হোছনে আরার ঘর ভাংচুর ও ঘরের জিনিসপত্র ভাংচুরে আনুমানিক ৩০/৩৫ হাজার টাকার ক্ষতি করেছে এবং তার পুত্র বধূ ও বেয়াইন আনোয়ারা বেগম স্বামী মৃত খলিল এর ঘর ভাঙচুর ও ঘরের ডেকসি পাতিলসহ নানা জিনিসপত্র ভাংচুরের ফলে প্রায় ২০/৩০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে বলে দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন।

বর্তমানে অভিযোগ কারিনী ও তার পরিবারের অপরাপর সদস্যরা চরম আতঙ্কে দিনাতিপাত করছে বলে জানিয়েছেন ভুক্তভোগী হোছন আরা বেগম। 
অভিযোগ কারী জেলার আইনশৃঙ্খলা  রক্ষাকারীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরিভাবে হস্তক্ষেপ কামনা করেন ।

স্থানীয় সচেতন মহলের অভিমত এলাকার
আইন-শৃঙ্খলা বিনষ্টকারী চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা না হলে অতীতের মতো খুন খারাবি ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে মনে করেন। 

এই বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগকারীর অভিযোগ গ্রহণ করা হয়েছে। 
এ বিষয়ে এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী যত বড় সন্ত্রাসী হোক না কেন দ্রুত সময়ের মধ্যে তদন্ত পূর্বক  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর