চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কটূক্তি করা বিজেপির সেই নূপুর শর্মার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:০৪ পিএম, ২০২২-০৬-০৯

কটূক্তি করা বিজেপির সেই নূপুর শর্মার বিরুদ্ধে মামলা

ভারতে মহানবিকে (সা.) নিয়ে কটূক্তি করা বিজেপির সেই নূপুর শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে বরখাস্ত হন বিজেপির এই সাবেক মুখপাত্র। অবমাননাকর ওই মন্তব্য করার প্রায় দুই সপ্তাহ পর তার বিরুদ্ধে মামলা করা হলো। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এবং আনন্দবাজার পত্রিকা এ তথ্য নিশ্চিত করেছে। তিনি ছাড়াও বিজেপির দিল্লি শাখার সাবেক গণমাধ্যম প্রধান নবীন জিন্দল, সাংবাদিক শাবা নকভি, সংখ্যালঘু নেতা শাদাব চৌহানের, ধর্মীয় নেতা মৌলানা মুফতি নাদিমের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। 

বিজেপির ওই দুই নেতার মধ্যে একজন জাতীয় টেলিভিশনে এবং অন্যজন টুইটারে মহানবি (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি এবং বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেছেন। এরপরই নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে উসকে দেওয়া এবং এমন পরিস্থিতি তৈরি করা, যা সমাজের শান্তি ও সম্প্রীতিকে ব্যাহত করে এমন অভিযোগে ওই দুই নেতাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়।

একটি টিভি চ্যানেলে বিতর্কের সময় মহানবিকে (সা.) নিয়ে কটূক্তি করেন নূপুর শর্মা। অন্যদিকে নবীন জিন্দল এক টুইট বার্তায় বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেছেন। সম্প্রতি বিজেপির ওই দুই নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। বিশেষ করে মুসলিম দেশগুলোতে ভারতীয় পণ্য বর্জনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে চাপ বাড়তে থাকে। এর মধ্যেই ওই দুজনের মধ্যে মামলা করা হলো।

দিল্লি পুলিশের স্পেশাল সেলের ‘ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আইএফএসও) ইউনিট’র ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্র জানিয়েছেন, মহানবি (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য নূপুরের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

দ্বিতীয় এফআইআরে নাম রয়েছে নবীন, শাবাসহ আটজনের। হিন্দু মহাসভার মুখপাত্র পূজা শাকুন পাণ্ডেও রয়েছেন সেই তালিকায়। সামাজিক মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অনিলকুমার মীনা, গুলজার আনসারি, আবদুর রহমানের নামেও দায়ের হয়েছে এফআইআর।

তবে বিজেপি সমর্থক অনেকেই এমন ঘটনা মানতে পারছেন না। তারা টুইটারে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। দলের শীর্ষনেতৃত্ব কেন নূপুর-নবীনের পাশে দাঁড়াচ্ছে না, সে প্রশ্নও তুলেছেন অনেকেই।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর