শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১০:৪৩ এএম, ২০২২-০৩-১৫
জাপান ১৭ জন রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় আনা এসব রুশ নাগরিকের সম্পদ জব্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
জানা গেছে, রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষ স্টেট দুমার ১১ সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনা হয়েছে। এছাড়া ইউরি কোভালচুক নামের এক ব্যাংকার এবং রুশ ধনকুবের ভিক্টর ভেকসেলবার্গের পাঁচ স্বজনও নিষেধাজ্ঞার কবলে পড়েছেন।এ বিষয়ে জাপানের অর্থ মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত রাশিয়ার ৬১ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন রাশিয়ার ধনীরা। দেশটির ওপর পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার ফলেই বিপুল পরিমাণ অর্থ হারাচ্ছেন তারা। ধারণা করা হচ্ছে, এ ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
ইউক্রেনে রাশিয়ার হামলার পরই অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয়। ইতোমধ্যে রাশিয়ার ২০ ধনকুবেরের সম্পদের প্রায় এক তৃতীয়াংশ কমে গেছে (ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী)।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited