চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টেকনাফে দুই জালে উঠল সাড়ে ছয় লাখ টাকার মাছ

টেকনাফ প্রতিনিধি :    |    ০৩:১৬ পিএম, ২০২২-০৩-১২

টেকনাফে দুই জালে উঠল সাড়ে ছয় লাখ টাকার মাছ

কক্সবাজারের টেকনাফে দুই নৌকার দুটি টানা জালে বিভিন্ন প্রজাতির প্রচুর পরিমাণ মাছ ধরা পড়েছে। পরে এসব মাছ সাড়ে ছয় লাখ টাকায় বিক্রি করেছেন তাঁরা।
এর মধ্যে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের কোনাপাড়ার মোহাম্মদ আবদুল আমিনের নৌকার জালে ৪ লাখ ২০ হাজার টাকার এবং মাঝেরপাড়ার দিল মোহাম্মদের নৌকার জালে ২ লাখ ৩০ হাজার টাকার মাছ ধরা পড়ে।

শুক্রবার দুপুর ১২টার দিকে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকায় টানা জাল ফেলে এসব মাছ পাওয়া যায়। দুপুরে ওই সমুদ্রসৈকতে গিয়ে দেখা যায়, দুই জালে ধরা পড়া পোয়া, ফাইস্যা, মলা, ছুরি, বাটাসহ বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ সৈকতে ছড়িয়ে রাখা হয়েছে।

জেলেরা জানিয়েছেন, সকাল ছয়টার দিকে দুই নৌকার জেলেরা সাগরে পাশাপাশি জাল ফেলেন। এরপর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৫-২০ জন জেলে মিলে সাগরতীর থেকে জাল টেনে তোলার পর এসব মাছ দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে প্রচুর মানুষ সৈকতে ভিড় করে। পরে মাছগুলো ছড়িয়ে ও ঝুড়ি ভর্তি করে সৈকতে রাখা হয়। দামাদামির পর মাছগুলো পাইকারি ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

আবদুল আমিন বলেন, ‘হঠাৎ করে এত মাছ ধরা পড়ায় আমাদের দুজনের কপাল খুলেছে। মাছ বিক্রি করে যে টাকা পেয়েছি, তাতে আমরা খুশি।’ অন্যজন দিল মোহাম্মদ বলেন, তাঁর জালের মাছগুলোর তিন লাখ টাকা দাম চেয়েছিলেন। শেষ পর্যন্ত টেকনাফের মাছ ব্যবসায়ী সৈয়দ আলম ২ লাখ ৩০ হাজার টাকায় কিনে নিয়েছেন।

জানতে চাইলে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ইলিশের প্রজনন বাড়াতে ৬৫ দিন ও ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে চলেছেন স্থানীয় জেলেরা। এ কারণে সাগরে বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার বেড়েছে এবং টানা জালে বিভিন্ন প্রজাতির প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর