চট্টগ্রাম   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

এবার ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে যুক্তরাজ্যের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:৪৭ পিএম, ২০২১-১২-১১

এবার ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে যুক্তরাজ্যের হুমকি

ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে গুরুতর অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর টানাপড়েন চলছে। চরম উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গেও। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়েছে। তবে ওই বৈঠক থেকে রাশিয়া যুগান্তকারী কিছু হবে বলে আশা করছে না। ট্রাস বলেন, চলতি সপ্তাহে লিভারপুলের জি-৭ বৈঠকে ঐক্য প্রদর্শন করা হবে। রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে সেটা কৌশলগত ভুল হবে। যুক্তরাজ্য ও তাদের মিত্ররা রাশিয়ার যেকোনো ধরনের পদক্ষেপকে বাধাগ্রস্ত করবে বলেও জানান তিনি। ইউক্রেন সীমান্তে বিপুল পরিমাণ সৈন্য মোতায়েনের পরই পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, রাশিয়া ইউক্রেনের ওপর শিগগিরই হামলা চালাতে পারে। তবে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করছে মস্কো। যুক্তরাষ্ট্রসহ মিত্রদের আগের সতর্কতার কথা মনে করিয়ে ট্রাস বলেন, ইউক্রেনের প্রতি সম্মান রেখে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেবে জি-৭। রাশিয়া যদি কোনো অজুহাতে ইউক্রেনে হামলা চালায় তাহলে অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে পরিণতি ভোগ করতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সীমান্ত রয়েছে। কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনও রয়েছে ইউক্রেনের। এদিকে জি-৭ বৈঠকের আগে ট্রাস লন্ডনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবারের সঙ্গে আলোচনা করেছেন। আমরা ইউক্রেনকে বিভিন্নভাবে সমর্থন দিচ্ছি এবং যুক্তরাজ্য প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

রিটেলেড নিউজ

কলকাতায় আলিয়ার তিন মুসলিম শিক্ষার্থীর ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, এফআইআর নিতে পুলিশের অনীহা

কলকাতায় আলিয়ার তিন মুসলিম শিক্ষার্থীর ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, এফআইআর নিতে পুলিশের অনীহা

অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত


ভারতে থানার সামনে দাড়ি-টুপিওয়ালা মুসলিম ব্যক্তিকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা

ভারতে থানার সামনে দাড়ি-টুপিওয়ালা মুসলিম ব্যক্তিকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা

অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত


নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে অভিনেতা-রাজনীতিকসহ আটক শতাধিক

নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে অভিনেতা-রাজনীতিকসহ আটক শতাধিক

অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত


রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর