চট্টগ্রাম   মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

উখিয়ায় চাঞ্চল্যকর ডাবল হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:    |    ০৮:১০ পিএম, ২০২৬-০৮-১৯

উখিয়ায় চাঞ্চল্যকর ডাবল হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

আসামির অবৈধভাবে ক্যাম্প ত্যাগ ও ভুয়া এনআইডি সংক্রান্ত বিষয়ে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পে সাধারণ ডায়েরি (জিডি নং-৪০৫) করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বহুল আলোচিত ডাবল হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি এতেসামুল হক ওরফে শাহীনকে (৩৭) গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। র‍্যাবের সহযোগিতায় রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতে সে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ঘুরে দেখা

গ্রেফতারকৃত আসামি এতেসামুল হক ওরফে শাহীন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৬ (ব্লক-বি/৬)-এর মৃত নুর আহমদের ছেলে (এফসিএন নং- ২৯৫৬৭৪)।
১৪ এপিবিএন সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জানে আলম মুনশী এবং এসআই (নিঃ) মোঃ মাঈন উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একটি টিম র‍্যাবের সহায়তায় গত ১৬ আগস্ট সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা সিটির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তদন্তে বেরিয়ে আসে, হত্যাকাণ্ডের পর ক্যাম্প থেকে পালিয়ে বাঁচার জন্য আসামি একটি ভুয়া বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি নং- ৪৬২৬৭৬২০৯২) ব্যবহার করছিল। ভুয়া ওই পরিচয়পত্রে সে নিজের নাম কেবল "শাহীন" এবং ঠিকানা হিসেবে চট্টগ্রামের হাটহাজারী থানার "দক্ষিণ বড়িশ্চর, মতিন কলোনি" ব্যবহার করে ক্যাম্প ছেড়ে ঢাকায় আত্মগোপন করেছিল।ভৌগোলিক ম্যাপ ও গাইড অন্বেষণ করা

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, হত্যাকাণ্ডের দিন তার পরিহিত রক্তমাখা পাঞ্জাবিটি ক্যাম্প-৬ এর একটি মক্তব ঘরের টিনের চালের ওপর লুকিয়ে রেখেছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে ক্যাম্প-৬ এর রাব্বানি মসজিদ সংলগ্ন মক্তবের চাল থেকে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে রক্তমাখা পাঞ্জাবিটি উদ্ধার ও জব্দ করে পুলিশ।
আইনি প্রক্রিয়া শেষে আসামিকে উখিয়া থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে, আদালতে সে স্বেচ্ছায় হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

১৪ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, উখিয়া থানার মামলা নং-১২ (তারিখ: ১০/০৭/২০২৬, ধারা: ৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড) মূলে এ অভিযান পরিচালিত হয়। ক্যাম্পের নিরাপত্তা ও অপরাধ দমনে এপিবিএনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে। এছাড়া আসামির অবৈধভাবে ক্যাম্প ত্যাগ ও ভুয়া এনআইডি সংক্রান্ত বিষয়ে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পে সাধারণ ডায়েরি (জিডি নং-৪০৫) করা হয়েছে।

তথ্যসূত্র:
--https://surl.li/bseayu
 

রিটেলেড নিউজ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত


জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত


মহেশখালীতে হোটেল মেহেল ডাইনিং লাউঞ্জে নিম্নমানের খাবার, অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ

মহেশখালীতে হোটেল মেহেল ডাইনিং লাউঞ্জে নিম্নমানের খাবার, অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ

আমাদের ডেস্ক : : মহেশখালী উপজেলার পুরাতন আদালত রোডে অবস্থিত মেহেল ডাইনিং লাউঞ্জে নিম্নমানের খাবার পরিবেশন ও গ্রাà...বিস্তারিত


মঞ্চে দুর্নীতির কথা বললেও দুর্নীতি থেকে মুক্ত নন অনেকে: এমপি কাজল

মঞ্চে দুর্নীতির কথা বললেও দুর্নীতি থেকে মুক্ত নন অনেকে: এমপি কাজল

অনলাইন ডেস্ক: : কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমু...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর