চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়ায় কাকারায় ভাংগন রোধ করবে তালগাছ

চকরিয়া প্রতিনিধি:    |    ০৮:৫৮ পিএম, ২০২১-০৮-৩০

চকরিয়ায় কাকারায় ভাংগন রোধ করবে তালগাছ

জীববৈচিত্র রক্ষা, পরিবেশ বান্ধব, বজ্রপাত ও মাটি ধরে রাখার সহায়ক হিসেবে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনীতে বেড়িবাঁধের ভাঙ্গন রক্ষায় ৫ শতাধিক তাল গাছের চারা রোপন করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বিকেলে কাকারা ইউনিয়নস্থ মাতামুহুরি নদীর তীরবর্তী বেড়িবাঁধের দু’পাশে তাল গাছ রোপন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, েঅনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ তাল গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, কাকারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, উপজেলা আ:লীগের প্রচার সম্পাদক মো.আবু মুছা, ইউনিয়ন আ:লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রেজা চৌধুরী, ওয়ার্ড আ:লীগের সভাপতি ফরিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদত হোছাইনসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বলেন,তাল গাছ জীববৈচিত্র রক্ষার পাশাপাশি, বজ্রপাত পরিবেশ বান্ধব ও বেড়িবাঁধের মাটি ধরে রাখার সহায়ক হিসেবে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকার গ্রামীণ সড়ক, বেড়িবাঁধ ও পতিত জায়গায় তাল গাছ রোপন প্রকল্পের মতো উদ্যোগ হাতে নেন। এই গাছ রোপনের ফলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনসহ নানা বিবর্তনে গ্রাম বাংলার তাল গাছ প্রায় হারিয়ে যেতে বসেছে। নিজেদের বসতভিটা, রাস্তাঘাট ও পতিত জায়গায় তাল গাছের চারা রোপনের মাধ্যমে জীববৈচিত্র রক্ষা, বজ্রপাত রোধ ও বেড়িবাঁধ রক্ষার্থে সকলকে উদ্যোগী হতে হবে বলে জানান তিনি। কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান জানান, গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য রূপ হচ্ছে তাল গাছ। পরিবেশ রক্ষার পাশাপাশি দেখতেও অনেক সুন্দর। তাল গাছ গ্রামীণ সড়ক ও বেড়িবাঁধ ভাঙ্গন রক্ষা ছাড়াও সারি সারি গাছের সৌন্দর্য দেখে যে কারো মন ভরে যাবে। এই গাছ বড় হয়ে যখন উঁকি দেবে গ্রামের এসব দৃশ্য দেখতে ছুটে আসবে শহরবাসী ও ভ্রমন বিলাসীরা। বিশেষ করে তাল গাছের শিকড় ভাঙ্গন রোধে অত্যান্ত সহায়ক হিসেবে কাজ করবে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর