চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬  

শিরোনাম

শিল্প সাহিত্য নিয়ে তরুণ প্রজন্মের ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে

ঢাকা অফিস ::    |    ০৩:৩৫ পিএম, ২০২২-০১-২২

শিল্প সাহিত্য নিয়ে তরুণ প্রজন্মের ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিল্প সাহিত্য নিয়ে তরুণ প্রজন্মের ভাবনাকে অগ্রাধিকার এবং সৃষ্টিশীলতাকে উদ্বুদ্ধ করতে হবে। 
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে আয়োজিত ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৯-২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।
দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে টাইমস মিডিয়া লিমিটেডের এমডি ও দৈনিক সমকালের প্রকাশক এ. কে. আজাদ এবং ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বক্তব্য রাখেন। 

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সাহিত্য সমাজ ও রাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সর্বক্ষেত্রে বিস্ময় সৃষ্টি করেছে। তাই এ কল্যাণকর রাষ্ট্রের মৌলিকতা ও সৃজনশীলতা রক্ষায় সাহিত্যচর্চা একান্ত আবশ্যক বলে অভিমত ব্যক্ত করেন স্পিকার।  
তিনি বলেন, শিল্প সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা থেকেই বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন ও কারাগারের রোজনামচা নামক আত্মজীবনী রচনা করে গেছেন। যে গুলো ইতিহাসের অনেক অজানা তথ্য ও অমূল্য সম্পদ হিসেবে সাক্ষ্য দেয়। শিল্প সাহিত্য একটি জাতির পরিচয় বহন করে, বঙ্গবন্ধু সে সম্পর্কে অবগত ছিলেন। 

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০১৯-২০ প্রদান অনুষ্ঠানে ২০১৯ ও ২০২০ সালের তিন জন করে মোট ছয়জন বিজয়ী স্পিকারের নিকট হতে পুরস্কার গ্রহণ করেন। 
উল্লেখ্য, প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ, কবিতা ও কথাসাহিত্য এবং অনুর্ধ ৪০ বছর বয়সী, তরুণ সাহিত্যিকদের জন্য হুমায়ূন আহমেদ পুরস্কার বিষয়ে ২০১৯ সাল অনুযায়ী সিরাজুল ইসলাম চৌধুরী, হেলাল হাফিজ ও মোজাফ্ফর হোসেন  এবং ২০২০ সাল অনুযায়ী আফসান চৌধুরী, মোহাম্মদ রফিক ও রন্জনা বিশ্বাস পুরস্কার গ্রহণ করেন। 
জুরি বোর্ডের সদস্য হিসেবে বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষসহ অনুষ্ঠানে ব্রাক ব্যাংক, দৈনিক সমকালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত বরেণ্য ও গুনী ব্যক্তিবর্গসহ সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে ফিরে আসছে ফ্রীডম পার্টি

স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে ফিরে আসছে ফ্রীডম পার্টি

আমাদের ডেস্ক : : বাংলাদেশ আজ তার ইতিহাসের এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে জনমানুষ, দেশ এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি নত...বিস্তারিত

ঝিলংজায় বিডিএস ভূমি জরিপ: দালালদের দৌরাত্ম্যে হয়রানির শিকার সার্ভেয়াররা

ঝিলংজায় বিডিএস ভূমি জরিপ: দালালদের দৌরাত্ম্যে হয়রানির শিকার সার্ভেয়াররা

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : আয়াছ রনি: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা মৌজায় বিডিএস (বাংলাদেশ ডিজিটাল সার্ভে)–এর আওতায় ভূমি জরি...বিস্তারিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে : শারমীন এস মুরশিদ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে : শারমীন এস মুরশিদ

আমাদের ডেস্ক : : অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দ...বিস্তারিত

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

আমাদের ডেস্ক : : সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্...বিস্তারিত

নতুন বিশ্ব গড়ার কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণদের রাখার আহ্বান ড. ইউনূসের

নতুন বিশ্ব গড়ার কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণদের রাখার আহ্বান ড. ইউনূসের

আমাদের ডেস্ক : : টেকসই ভবিষ্যত বিনির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথ এর কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও ছাত...বিস্তারিত

আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার

আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার

আমাদের ডেস্ক : : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। আজ শনিবার স্বাস্থ্য মন্...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর