শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৪৯ পিএম, ২০২১-১২-১৫
হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আটকা পড়েছেন তিনশর বেশি মানুষ। স্থানীয় সময় বুধবার ( ১৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় চার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় ভবনের ছাদে আটকা পড়েছেন তিনশর বেশি মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।৩৮ তলা বিশিষ্ট ভবনটি থেকে দুর্ঘটনায় আটকা পড়াদের মধ্যে এখন পর্যন্ত ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।জানা গেছে, স্থানীয় সময় ১২ টা ৩৭ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কিভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited