চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

শরীফের বিরুদ্ধে মামলা-- ঈদগাঁওতে সদর উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৪১ পিএম, ২০২১-০৭-১২

শরীফের বিরুদ্ধে মামলা--  ঈদগাঁওতে সদর উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক মোঃ শরীফের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে স্বাস্থ্যবিধি মেনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কক্সবাজার সদর উপজেলা আ’লীগ। ১২ জুলাই বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু বলেন, ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী এলাকার বাসিন্দা ফরিদুল ইসলামের পুত্র শাহেদুল করিম দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এবং ফেকইসহ মিলিয়ে মোট ১৬টি আইডির মাধ্যমে কক্সবাজার সদর উপজেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক মোঃ শরীফ ও বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে অপপ্রচার চালিয়ে আসছে।
তারই ধারবাহিকতায় ইসলামপুরের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক কক্সবাজার সদর উপজেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক মোঃ শরীফের বিরুদ্ধে গত ৮ জুলাই তাঁর কুলাংগার পিতা ফরিদুল ইসলামকে দিয়ে ঈদগাঁও থানায় একটি ষড়যন্ত্রমুলক মামলা রজু করিয়েছে।
বাংলাদেশ আ’লীগ কক্সবাজার সদর উপজেলা শাখা মোঃ শরীফকে উক্ত ষড়যন্ত্রমূলক মামলায় আসামী করার তীব্র নিন্দা জানাচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অবিলম্বে হয়রানিমুলক এ মিথ্যে মামলা প্রত্যাহারের অনুরোধ জানান তিনি। তিনি তাঁর বক্তব্যে দাবী করেন জনৈক শাহেদ একজন টাউট এবং তাঁর আইডি থেকে প্রতিনিয়ত সরকার বিরোধী প্রচারনা চালানো হয়।
জননেত্রী শেখ হাসিনার সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন, ইসলামপুরে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থানকে দুর্বল করে দেয়া এবং এবং আগামী ইউপি নির্বাচনে ইসলামপুরের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আ’লীগ নেতা মোঃ শরিফের আকাশচুম্বী জনপ্রিয়তায় ধ্বস নামানোর জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাটপার শাহেদ এসব নোংরা খেলায় মেতে উঠেছে।
শাহেদকে অবিলম্বে আাইনের আওতায় এনে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এসব কিছুর দায় দায়িত্ব ঈদগাঁও থানার পক্ষপাতদুষ্ট ওসি মোঃ আবদুল হালিমকে বহন করতে হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।
শাহেদের বিভ্রান্তিমূলক অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য উপস্থিত সাংবাদিক এবং সর্বস্তরের জনগনের প্রতি তিনি অনুরোধ জানান।
সবশেষে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানান প্রশাসনের প্রতি।
সংবাদ সম্মেলনে তিনি এবং ইসলামপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শাহজাহান চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় ঈদগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, সাধারন সম্পাদক তারেক আজিজ, পোকখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি মোজাহের আহমদ, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, জালালাবাদ ইউপি আ’লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাধারন সম্পাদক মমতাজ আহমদ খান উপস্থিত ছিলেন।
এছাড়া ইসলামপুর ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দ এবং বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ’লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

মহেশখালীর আদিনাথ জেটিতে মিশুক গাড়ির ধাক্কায় শিশু পর্যটকের মৃত্যু, আহত ১

মহেশখালীর আদিনাথ জেটিতে মিশুক গাড়ির ধাক্কায় শিশু পর্যটকের মৃত্যু, আহত ১

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত


লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত


সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত


কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত


কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত


চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর