শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৪ পিএম, ২০২১-০৬-১২
উখিয়া প্রতিনিধি:
উখিয়ার রাজাপালং ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় একটি পাঁচ তলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বশির আহমেদ (৩০) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
এসময় ইলিয়াস নামের আরো একজন রোহিঙ্গার গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
শনিবার (১২ জুন) দুপুর আড়াই’টার বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনাটি ঘটে।
উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. রনজন বড়ুয়া রাজন বলেন, বশির আহমেদ (৩০) নামের এক রোহিঙ্গার লাশ হাসপাতালে রয়েছে। সে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের (বি-২) ব্লকের বাসিন্দা গুরা মিয়ার ছেলে বলে জানা গেছে।
তিনি আরো বলেন, আহত আরেকজন রোহিঙ্গাকে দ্রুত কক্সবাজার রেফার করার কারনে পরিচয় পাওয়া যায়নি, তবে আমরা বিষয়টি ইতিমধ্যে পুলিশ কে অবগত করেছি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত গাজী সালাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে এটি একটি দুর্ঘটনা তা ছাড়া নিহত ব্যাক্তির আত্মীয়-স্বজন কেউই মামলা করতে চাচ্ছেন না। তারপরও আমরা বিষয়টি তদন্ত করে দেখতেছি।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited