শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৯ পিএম, ২০২৪-০৩-১১
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে দেশে রোজা শুরু হচ্ছে। সে হিসেবে আজ সোমবার (১১ মার্চ) রাতে তারাবির নামাজ শুরু হবে।
আজ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক শেষে এ ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের নেতৃত্বে চাঁদ দেখা কমিটির সভা। সভা শেষে ঘোষণা দেয়া হয়, শাবান মাস শেষ হচ্ছে আজ। সে অনুযায়ী দেশে সোমবার তারাবি এবং মঙ্গলবার রোজা শুরু হবে।
রমজান মাসে সিয়াম সাধনা ও ইবাদতে কাটান সারা বিশ্বের প্রায় ১৮০ কোটি মুসলমান। মুসলিম উম্মাহর প্রতি আল্লাহর বিশেষ অনুকম্পার মাস রমজান। তাই এই রমজান মাসে ত্যাগ ও সংযমের চর্চা করে খোদার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকেন মুসলিম উম্মাহ।
এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর কোরআন শরীফ নাজিল হয়। রমজান মাসে রোজা রাখা ইসলাম ধর্মের ৫টি মূল ভিত্তির অন্যতম এবং সব স্বাস্থ্যবান মুসলিমের জন্য রোজা রাখা ফরজ।
হাজার বছর ধরে সন্ধ্যার আকাশে চাঁদ দেখে রমজান মাসের শুরু এবং দুই ঈদের দিন সম্পর্কে নিশ্চিত হয়ে আসছে সারা বিশ্বের মুসল্লিরা। চাঁদ দেখা সাপেক্ষে সূচিত হয় রমজান মাস। তারাবির নামাজও পড়া শুরু হয় সেদিন থেকে।
ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে রোজা পালন শুরু হয়েছে। রোববার (১০ মার্চ) সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার (১১ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সিয়াম সাধনা শুরু হয়েছে। রোজার কর্মযজ্ঞ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশে।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited