চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চিহ্নিত সন্ত্রাসীদের কাছে জিম্মি বিসিক এলাকার সাধারণ মানুষ

শহিদুল করিম শহিদ, কক্সবাজার :    |    ০১:৩১ এএম, ২০২১-০২-২৫

চিহ্নিত সন্ত্রাসীদের কাছে জিম্মি বিসিক এলাকার সাধারণ মানুষ

শহিদুল করিম শহিদ:
কক্সবাজার সদরের ঝিলংজা মুহুরী পাড়া বিসিক এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের অত্যাচারে নির্যাতিত সাধারণ মানুষ।
সন্ধ্যা নেমে আসলেই সেখানে ঘটছে চুরি, ডাকাতি ও  ছিনতাইয়ের ঘটনা অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়রা জানান, বিসিক স্টেশনে বিসিকের উঠোনি বাজার ,আরিফ সড়ক থেকে খুইশ্যাবোর কাটা ও মালেক শাহ  জামে মসজিদ এর আশেপাশে এলাকা চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের আস্তানা রয়েছে।

ভুক্তভোগী রুহুল কাদের জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে চাঁদা দাবি ও বাড়িতে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে, বর্তমানে ঘরছাড়া অনেক পরিবার।  
রুহুল কাদের বাদী হয়ে চাঁদাবাজি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

স্থানীয় সেলিম সওদাগর বলেন, সন্ত্রাসী সিন্ডিকেট এত শক্তিশালী তাদের কারণে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়া অনেক কষ্টকর, সময় অসময়ে দোকানে হামলা ও বিভিন্ন সময় দোকান লুটপাট ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।

স্থানীয় মহিলা কাজল সওদাগর জানান, সন্ধ্যা নামার সাথে সাথে দোকানপাট বন্ধ করে পাহারা দিতে হয় কারণ স্থানীয় চোর-ডাকাত তাদের ভয়ে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব নয়।

দক্ষিণ মুহুরীপাড়া সর্দার মামুনুর রশিদ জানান, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বৃহত্তর মুহুরীপাড়া ও সরকারি কলেজ সংলগ্ন পাহাড়ি এলাকায় সন্ত্রাসী ভূমিদস্যুদের রাজত্ব। 
স্বাধীনতার ৫০ বছরে এলাকায় খুন হয়েছে অসংখ্য মানুষ। 
বর্তমানে সন্ত্রাসী ও ছিনতাইকারীদের আতঙ্কে এলাকার সাধারণ মানুষ। 
যেকোনো সময় মারাত্মক প্রাণহানির মতো ঘটনার আশঙ্কা এলাকাবাসীর।
চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যু ছিনতাইকারীদের আশ্রয়দাতা- প্রশ্রয়দাতা মূল হোতা কে?

প্রতিনিয়ত ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এমতাবস্থায় দক্ষিণ মুহুরীপাড়ার সমাজে বসবাসকারীর নিরাপত্তা চেয়ে জরুরী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

বিসিক এলাকা সর্দার রায়হান সিকদার জানান,  সন্ধ্যা হলেই মুহুরীপাড়া বিসিক এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের মহড়া বসে। গ্রেনেড আবছারের দোকানে চলে মাদকের আড্ডা ।
এলাকায় দিন দিন আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। 
স্থানীয় ও বহিরাগত চিহ্নিত সিন্ডিকেট দিন-দুপুরে চাঁদাবাজি, ভূমি দখল, চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো জঘন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। 
এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের নামে অসংখ্য মামলা রয়েছে।
ঝিলংজা ইউপির স্থানীয় মেম্বার কুদরত উল্লাহ  বলেন, বিসিক এলাকায় একটি বড় সন্ত্রাসী বাহিনী বিচরণ করছে। 
এই সন্ত্রাসীরা এলাকায় বাইরের লোকজন বেড়াতে গেলে সর্বস্ব কেড়ে নেয়। 
এমনকি স্থানীয় লোকজনও তাদের হাতে ডাকাতি, ছিনতাইসহ নানা অত্যাচারে অতিষ্ঠ।
এলাকার নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার জন্য জরুরী ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ইউপি সদস্য কুদরত উল্লাহ।

খবর নিয়ে ওইসব সন্ত্রাসী বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনিরুল গিয়াস।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত


আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত


রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর