চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:৩৮ পিএম, ২০২১-১২-১৪

একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এসময় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজারের বেশি মানুষ। এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে সাড়ে ৪ লাখের বেশি।এর আগের দিন সোমবার (১৩ ডিসেম্বর) ৩ হাজার ৯৮৮ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত হয়েছিল ৪ লাখ ৩২ হাজার ২২৮ জন।মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় করোনাভাইরাসের সংক্রমণ-মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন ৪ হাজার ৮৬১ জন। আর এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ২৩৪ জন। আর ৪ লাখ ৯৯ হাজার জন সুস্থ হয়েছেন। বিশ্বে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৭ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৮৮৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৫৩ লাখ ২৮ হাজার ২৫৯ জন। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সেরে উঠেছেন ২৪ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার ৭৫৫ জন।এদিকে করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লাখ ১৯ হাজার ৩১৫ জনের। সংক্রমিত হয়েছে ৫ কোটি ১০ লাখ ১৮ হাজার ২৮২ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ১ লাখ ৫৪ হাজার ৭০০ জন।সংক্রমণের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৫০৮ জন। এতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৬৪০ জনের। আর সেরে উঠেছেন ৩ কোটি ৪১ লাখ ৩০ হাজার ৭৬৮ জন।অপরদিকে সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকলেও মৃত্যুতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৯১ হাজার ৯৪৯ জন। এতে মারা গেছেন ৬ লাখ ১৬ হাজার ৯৮০ জন। তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইরান ও আর্জেন্টিনা। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৩১ জনে। এছাড়া করোনা আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সেরে উঠেছেন ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনা শনাক্ত হয়। এর কয়েক মাস পর ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।

রিটেলেড নিউজ

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর