শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:৫১ এএম, ২০২২-০৩-২৩
বিশ্ববাসীকে চমকে দিয়ে মাত্র ২৫ বছর বয়সে আচমকা অবসরের ঘোষণা দিলেন বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা অ্যাশলে বার্টি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনের অন্যান্য স্বপ্ন পূরণের লক্ষ্যে এই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। এক ভিডিওবার্তায় বার্টি বলেছেন, ‘আমি খুবই খুশি এবং পুরোপুরি প্রস্তুত আছি। আমার হৃদয়ের বর্তমান পরিস্থিতিতে একজন মানুষ হিসেবে আমি জানি, এটিই যথাযথ সিদ্ধান্ত।’
২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন বার্টি। এরপর থেকে এখন পর্যন্ত র্যাংকিংয়ের এক নম্বরেই রয়েছেন তিনি। সবশেষ গত বছরের উইম্বলডন শিরোপাও উঠেছিল তার হাতে। চলতি বছরের জানুয়ারিতে ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান খেলোয়াড় হিসেবে ঘরের মাঠের অস্ট্রেলিয়ান ওপেন জেতেন বার্টি। এখনও খেলে যাওয়া টেনিস তারকাদের মধ্যে বার্টি ছাড়া শুধুমাত্র সেরেনা উইলিয়ামস ক্লে, গ্রাস এবং হার্ড কোর্টে গ্র্যান্ড স্লাম জিতেছেন।
অবসরের ঘোষণা দেওয়া ভিডিওবার্তায় বার্টি আরও বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম না কীভাবে এ খবরটি জানাবো। তাই আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করি এ বিষয়ে। আমি এই খেলাটির সবার কাছে কৃতজ্ঞ, সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন।’ অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর বার্টিকে রীতিমতো জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করা হয়। তাকে দেখে টেনিসে আগ্রহী হয় অস্ট্রেলিয়ার শিশুরা। গত বছরের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেড়ে গেছে টেনিস শিখতে চাওয়া শিশুদের সংখ্যা। যেখানে মেয়েদের আধিক্য চোখে পড়ার মতো।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited