শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:৫০ এএম, ২০২২-০৩-০২
রাশিয়াতে চলতি বছর আগস্ট ও সেপ্টেম্বরে বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপ আর হচ্ছে না। অন্য কোনো দেশে এই প্রতিযোগিতা সরিয়ে নেওয়া হবে।
মঙ্গলবার আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের (এফআইভিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়া এখন এই প্রতিযোগিতা আয়োজন করতে পারবে না।
এফআইভিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইউক্রেনে সামরিক হামলার পর উদ্ভূত পরিস্থিতি এবং ইউেক্রনের জনসাধারণের নিরাপত্তা নিয়ে এফআইভিবি উদ্বিগ্ন। ’
একের পর এক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে রাশিয়াকে বহিষ্কার করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, বিশ্ব ভলিবল ফেডারেশনের এই সিদ্ধান্ত তার সর্বশেষ।
এর আগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক ফিফা এবং ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা রাশিয়ার সমস্ত ফুটবল ক্লাব এবং রুশ জাতীয় ফুটবল দলকে সব ধরনের প্রতিযোগিতা থেকে “পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত” নিষিদ্ধ করেছে।
তার অর্থ, সামনের মাসে রুশ ফুটবল দল বিশ্বকাপের প্লে-অফ ম্যাচগুলো খেলতে পারবে না। এছাড়া রুশ মহিলা ফুটবল দলও ইউরো ২০২২ ফুটবল প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited