চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রথমবারের মতো মেয়েকে সামনে আনলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৮:৩৪ পিএম, ২০২২-১১-১৯

প্রথমবারের মতো মেয়েকে সামনে আনলেন কিম জং উন

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন প্রথমবারের মতো তার মেয়েকে প্রকাশ্যে আনলেন। শুক্রবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মূলখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় মেয়েকে সবার সামনে আনেন কিম। তবে মেয়েটির নাম জানা যায়নি। শনিবার (১৯ নভেম্বর) উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, শুক্রবার হোয়াসং- ১৭ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এ সময় মেয়েকে নিয়ে হাজির হন দেশটির সর্বোচ্চ নেতা।


কেসিএনের প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা রঙের জ্যাকেট পরে বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে কিমের মেয়ে। বাবার গায়ে বাদামি রঙের জ্যাকেট। বাবার হাত ধরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখছে সে। যুক্তরাষ্ট্রভিত্তিক স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়া বিষয়ক গবেষক মিশেল ম্যাডেন বলেন, এই প্রথম কোনো উপলক্ষে কিম জং উনের মেয়েকে প্রকাশ্যে আনা হয়েছে। হয়তো যোগ্য উত্তরসূরি নিশ্চিতের অংশ হিসেবে মেয়েকে প্রকাশ্যে এনেছেন কিম। ‘বিষয়টি কোরিয়ার অভ্যন্তরীণ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে হয়তো মেয়েকে এভাবেই সবার সামনে নিয়ে আসবেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট।’

এ গবেষক আরও বলেন, ধারণা করা হয় কিম জং উনের তিনটি সন্তান রয়েছে। যাদের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে। পর্যবেক্ষকদের দাবি- গত সেপ্টেম্বরে জাতীয় ছুটির দিন উদযাপনের একটি ভিডিওতে তার আরেক সন্তানকে দেখা যায়। ২০১৩ সালে উত্তর কোরিয়া ভ্রমণ করেছিলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান। তিনি বলেছিলেন, কিমের একটি মেয়ে সন্তান রয়েছে, যার নমা চু এ। যুক্তরাষ্ট্র ঘোরবিরোধী হলেও নিয়মিত নাকি দেশটির বাস্কেটবল ম্যাচগুলো দেখেন কিম জং উন। ডেনিস রডম্যান তার প্রিয় বাস্কেটবল খেলোয়াড়। ২০১৩ সালে একটি ডকুমেন্টারির ভিডিও ফুটেজ নিতে উত্তর কোরিয়ায় জান ডেনিস। সেখানে কিম ও তার পরিবারের সঙ্গে বেশ খানিক সময় কাটান তিনি।

গবেষক ম্যাডেন বলছেন, ডেনিসের তথ্য অনুযায়ী- কিমের বড় মেয়ের চু অ্যা’র বয়স ১২-১৩ বছর হবে। সেই মেয় এখন ইউনির্ভাসিটিতে পড়ছে, না হলে সেনাবাহিনীতে যোগ দিয়েছে। ব্যক্তিগত জীবনকে বরাবরই গোপন রাখতে পছন্দ করেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। শুক্রবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর ওনসান থেকে জাপান সাগরে আরও একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিম জং উন প্রশাসন। ক্ষেপণাস্ত্রটি জাপানের হোক্কাইডো দ্বীপ থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে জাপান সাগরে গিয়ে পড়ে। সামরিক গবেষকদের মতে, শুক্রবার ছোড়া ক্ষেপণাস্ত্রটি ১৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করার ক্ষমতা রাখে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছানোর ক্ষমতা সম্পর্কে জানান দেয়।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত


ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত


হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত


গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর