চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রেমিট্যান্সেও বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভিয়েতনাম

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৫:০১ পিএম, ২০২১-১২-১২

রেমিট্যান্সেও বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভিয়েতনাম

বিদেশে বসবাসরত ভিয়েতনামের নাগরিকরা অর্থাৎ প্রবাসী ভিয়েতনামিরা চলতি বছর দেশটিতে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠাতে যাচ্ছে। ২০২১ সালে দেশটিতে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়াতে পারে এক হাজার ৮শ কোটি ডলারের বেশি। এর ফলে রেমিট্যান্স অর্জনের দিক থেকে বৈশ্বিকভাবে ভিয়েতনাম অষ্টম অবস্থানে উঠে আসবে।প্রবাসীরা গত বছর দেশটিতে এক হাজার ৭শ কোটি ডলারে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। যা ২০১৯ সালের চেয়ে ৩ শতাংশ বেশি। ভিএনএক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বিশ্বব্যাংক ও গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (কেএনওএমএডি) প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর ভিয়েতনামে রেমিট্যান্স পাঁচ শতাংশ বাড়তে যাচ্ছে। যা দেশটির জিডিপিতে ৪ দশমিক ৯ শতাংশ অবদান রাখবে।এর মানে হলো রেমিট্যান্স অর্জনে ভারত, চীন, মেক্সিকো, ফিলিপাইন, মিশর, পাকিস্তান ও বাংলাদেশের পরেই ভিয়েতনামের অবস্থান হবে। টানা অষ্টম বছর ভিয়েতনামে রেমিট্যান্স বৃদ্ধির রেকর্ড করেছে। ফলে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দেশটি। ভিয়েতনামের সবচেয়ে বড় রেমিট্যান্স সুবিধাভোগী এলাকা হলো হো চি মিন সিটি। দেশটির মোট রেমিট্যান্সের ৩০ শতাংশই পাঠান ওই এলাকার প্রবাসীরা।ভিয়েতকমব্যাংকের ডেপুটি পরিচালক ডাও মিন তুয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডা হচ্ছে ভিয়েতনামের দুটি প্রধান রেমিট্যান্স বাজার। তাছাড়া দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ানের মতো এশীয় দেশগুলো থেকেও এ বছর প্রচুর পরিমাণে রেমিট্যান্স আসছে।বিশ্ব ব্যাংক ও কেএনওএমএডির প্রতিবেদনে বলা হয়, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে এ বছর রেমিট্যান্সের পরিমাণ সাত দশমিক তিন শতাংশ বেড়ে ৫৮৯ বিলিয়ন হতে পারে। রেমিট্যান্স বাড়ার অন্যতম কারণ হলো প্রবাসীরা প্রয়োজনের সময় তাদের পরিবারকে সাহায্য করতে চায়। অন্যদিকে ইউরোপ ও যুক্তরাষ্ট্র তাদের অর্থনীতি পুনরুদ্ধার করতে চায়।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর