শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১০:২৮ এএম, ২০২২-০১-১২
আফগানিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (পাকিস্তান তালেবান বা টিটিপি) এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে তিনি নিহত হন বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দেশটিতে সশস্ত্র গ্রুপ এবং সরকারের মধ্যে শান্তি আলোচনা প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। খবর আল জাজিরার। নম ডে গুয়েরে মোহাম্মদ খোরাসানি নামেও পরিচিত ছিলেন পাকিস্তানি তালেবানের নিহত নেতা খালিদ বাল্টি। তিনি দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, তিনি নানগরহর প্রদেশে নিহত হয়েছেন।
নাম প্রকাশ না করা শর্তে এক কর্মকর্তা বলেন, এটা পরিষ্কার যে, আফগানিস্তানে যিনি নিহত হয়েছেন তিনি খালিদ বাল্টি। তিনি এটাও নিশ্চিত করেন যে পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের নানগরহর প্রদেশেই ওই নেতা নিহত হন।
কিভাবে তিনি নিহত হলেন সে বিষয়ে জানতে চাওয়া হলে ওই কর্মকর্তা বলেন, আমরা এ বিষয়ে তথ্য জানার চেষ্টা করছি। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম বলছে, অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন খালিদ বাল্টি। তবে ওই খবর নিশ্চিত করা সম্ভব হয়নি। এক বিবৃতিতে পাকিস্তানি তালেবান বলছে, তদন্ত চলছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্র খালিদ বাল্টিকে পাকিস্তানি তালেবানের একজন প্রধান নেতা হিসেবে উল্লেখ করেছে।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited