চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মুক্তি পেলেন সৌদি রাজকুমারী বাসমা বিনতে সৌদ

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:০৩ পিএম, ২০২২-০১-০৯

মুক্তি পেলেন সৌদি রাজকুমারী বাসমা বিনতে সৌদ

বিনা অভিযোগে প্রায় তিন বছর ধরে কারাগারে থাকা সৌদি আরবের রাজকুমারী বাসমা বিনতে সৌদ ও তার কন্যা সুহৌদ মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় শনিবার (৮ জানুয়ারি) মানবাধিকারবিষয়ক সংস্থা এএলকিইএসটি এ তথ্য জানিয়েছে। টুইটার পোস্টে এএলকিইএসটি জানায়, রাজকুমারী ও তার কন্যাকে মুক্তি দেওয়া হয়েছে। অসুস্থতার কারণে তিনি হুমকির মুখে ছিলেন। এরপরও তাকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। জানা গেছে, ২০১৯ সালের মার্চ মাসে আটক করা হয় ৫৭ বছর বয়সী বাসমা বিনতে সৌদকে। এসময় তিনি চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে কেন তাকে আটক করা হয়েছিল তা জানা যায়নি এবং তাকে বা তার মেয়ে সুহৌদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

গত তিন বছর রাজকুমারী বাসমাকে রাজধানী রিয়াদের কড়া নিরাপত্তাবেষ্টিত আল-হাইর কারাগারে রাখা হয়েছিল। এই কারাগারে রাজনৈতিক অনেক বন্দীকেই রাখা হয়ে থাকে। কেউ কেউ ধারণা করেন যে এটি মানবিক ইস্যু সংশ্লিষ্ট এবং সাংবিধানিক সংস্কারের বিষয়ে তার সমর্থনের সাথে সম্পর্কিত হতে পারে। আবার অনেকে মনে করেন, প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যাকে গৃহবন্দী করা হয়েছে বলে জানা গেছে। রাজকুমারী বাসমার মুক্তির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্ট সৌদি কর্মকর্তারা। বাসমা সাবেক সৌদি রাজার ১১৫ সন্তানদের একজন। যিনি ১৯৫৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সৌদি আরব শাসন করেছিলেন।

পাঁচ সন্তানের জননী বাসমা ২০০৬ সাল থেকে সৌদি গণমাধ্যমে নিয়মিত লেখালেখি করেন। কিন্ত তার ব্যবসায়িক কর্মকাণ্ড ও জনগণের হয়ে কথা বলার বিষয়টি ভালোভাবে নেয়নি দেশটির শাসকগোষ্ঠী। বিবাহ বিচ্ছেদের পর ২০১০-২০১১-র দিকে তিনি লন্ডনে পাড়ি জমান। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আরব অঞ্চলের দুর্নীতি, মানবাধিকার এবং সম্পদের বৈষম্য নিয়ে কথা বলে আলোচনায় আসেন বাসমা। সৌদি আরবে ধর্মীয় পুলিশের ক্ষমতা হ্রাস, নারীদের অধিকারসহ বিভিন্ন সাংবিধানিক সংস্কারের দাবিও জানান তিনি। প্রশাসনের সমালোচনা করলেও তাকে রাজ পরিবারের বিরুদ্ধে সরাসরি কোনো কথা বলতে শোনা যায়নি। ২০১৫ সালের দিকে সৌদি আরবে ফিরে আসেন বাসমা। ২০১৮ সালের জানুয়ারিতে বিবিসি অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েমেন যুদ্ধের ইতি টানতে সৌদি আরবের প্রতি আহবান জানান তিনি। এরপর থেকে তাকে আর গণমাধ্যমে দেখা যায়নি।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর