চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ব্রাজিলে পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে প্রাণ গেলো ৭ পর্যটকের

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:০২ এএম, ২০২২-০১-০৯

ব্রাজিলে পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে প্রাণ গেলো ৭ পর্যটকের

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়ে পাথরের দেয়াল ধসে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাওয়া হ্রদ বেয়ে যাচ্ছিল বেশ কয়েকটি পর্যটকবাহী নৌকা। এসময় কয়েকদিনের টানা বৃষ্টির জেরে পাহাড়ের খাঁজ থেকে ধসে পড়ে বড় বড় পাথর খণ্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হঠাৎ পাহাড়ের খাঁজ থেকে পাথর খণ্ড পর্যটকবাহী নৌকার ওপরে পড়ায় চিৎকার করছেন পর্যটকরা। অনেকে পাহাড়ের ওপর থেকে চিৎকার করে নৌকাগুলোকে সতর্ক করেন। তাদের বেশিরভাগ সরে যেতে পারলেও তিনটি নৌকা পাথরে আঘাতপ্রাপ্ত হয়ে উল্টে কিংবা ডুবে যায়। এতে হতাহতের ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর হেলিকপ্টারযোগে অনুসন্ধান চালায় জরুরি বিভাগের কর্মীরা। মিনাস জেরাইসের ফায়ার সার্ভিসের মুখপাত্র পেদ্রো আইহারা জানান, দুর্ঘটনায় সাতজন মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। আহত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কারও হাড় ভেঙে গেছে, কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

ফারনাস হ্রদ, যেটি ১৯৫৮ সালে একটি জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য তৈরি করা হয়েছিল। সাও পাওলো থেকে প্রায় ৪২০ কিলোমিটার (২৬০ মাইল) উত্তরের এই অঞ্চল একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতি সপ্তাহে পাঁচ হাজারের মতো পর্যটক ঘুরতে যান সেখানে। এছাড়া ছুটির দিনে বেড়াতে যান অন্তত ৩০ হাজার মানুষ।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর