শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৬:৩৩ পিএম, ২০২২-০১-০৬
মাত্র ৩১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন কোরীয় ড্রামা ‘স্নোড্রপ’খ্যাত অভিনেত্রী কিম মি সু। তাইনিউং সুংসিম ফিউনারেল হোমে কিম মি সু-এর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তবে এ অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা যায়নি। কোরিয়ান সংবাদমাধ্যমের খবর, কিম মি সু-এর সংস্থা ল্যান্ডস্কেপ এন্টারটেইনমেন্ট থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে লেখা রয়েছে, আমরা দুঃখজনক এবং হৃদয়বিদারক খবর প্রচার করছি। কিম মি সু হঠাৎ করেই ৫ জানুয়ারি মারা গেছেন। শোকাহত তার পরিবার।
এতে আরও লেখা হয়, আমরা আন্তরিকভাবে গুজব বা অনুমানমূলক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে বলছি। যাতে শ্রদ্ধার সঙ্গে অভিনেত্রীকে স্মরণ করতে পারে। তার পরিবারের ইচ্ছা অনুযায়ী, শেষকৃত্য সম্পন্ন হবে। অনুগ্রহ করে কিম মি সু-এর শান্তি কামনা করুন। কিম মি সু ‘হেলবাউন্ড’, ‘হাই বাই মামা’, ‘দ্য স্কুল নার্স ফাইলস’সহ বেশ কিছু জনপ্রিয় ড্রামা সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পা...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited