শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৬:২৯ পিএম, ২০২২-০১-০৬
আত্মিক সম্পর্ক ও প্রেম-ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘কখনো আকাশ নীল’। শাহিদা সুলতানার রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাসিরউদ্দীন মাসুদ।
এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও মৌসুমী হামিদ।
নাটকটির গল্পে দেখা যাবে, বড় বোন বিনতাকে দেখতে এসে বারবারই পাত্রপক্ষ ছোট বোন রিনিকে পছন্দ করে! ফলে বিয়ে ভেঙে যায়। কিন্তু বিনতা এ বিয়ে ভাঙার পক্ষে নয়। তার কথা যুগ অনেক এগিয়েছে, এখন আর এসব নিয়ে বসে থেকে লাভ নেই।
বিনতা একটি বেসরকারি ফার্মে চাকরি করেন। তার অফিসের বসের রুমে প্রায়ই রিয়া নামে একটি মেয়েকে দেখা যায়। সবাই জানে এই রিয়ার সঙ্গে বসের বিয়ে হবে। এদিকে রিনির বিয়ের অনুষ্ঠান শেষে সবাই যে যার মতো চলে গেলে হঠাৎ বিনতার অফিসের বস এসে হাজির হন। বাড়ির ছাদে গিয়ে তিনি অন্য এক বিনতাকে খুঁজে পান! এরপর কী হবে তা জানা যাবে ‘কখনো আকাশ নীল’-এ। নাটকটিতে অফিসের বস চরিত্রে সজল ও বিনতা চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। আরও রয়েছেন মৌমিতা মৌ, হান্নান শেলী, হারুনুর রশীদ প্রমুখ। শুক্রবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বৈশাখী টেলিভিশনে ‘কখনো আকাশ নীল’ প্রকাশ পাবে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পা...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited