চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কানাডায় দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, বাড়ছে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক    |    ০১:২৭ পিএম, ২০২২-০১-০৬

কানাডায় দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, বাড়ছে আতঙ্ক

কানাডায় মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দিন দিন বেড়েই চলেছে। দেশটির বিভিন্ন প্রদেশে নতুন এ ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। এরমধ্যে গত কয়েকদিনে অন্যান্য প্রদেশের তুলনায় আলবার্টা প্রদেশে রেকর্ড সংখ্যক চার হাজার ৭৫২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। আলবার্টা হেলথের চিফ মেডিকেল কর্মকর্তা ডা. ডিনা হিনশ সবশেষ স্বাস্থ্য বুলেটিনে জানিয়েছেন, আলবার্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৭০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে ৭২ জন আইসিইউতে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় প্রদেশটিতে ১১ জন মারা গেছেন। সংক্রমণ বাড়ায় কানাডার বিভিন্ন প্রদেশে নতুন করে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। ওমিক্রণ মোকাবিলার সতর্কতা হিসেবে এরইমধ্যে প্রদেশের কর্মকর্তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। কানাডার সর্বাপেক্ষা জনবহুল ও বাণিজ্যিক প্রদেশ অন্টারিওতে গত বুধবার (৫ জানুয়ারি) থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁ। বারগুলোতে ইনডোর ডাইনিং, জিম, অ-জরুরি চিকিৎসার জন্য হাসপাতাল অন্যান্য প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। বুধবার একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। এরমধ্যে আলবার্টা, অন্টারিও, কুইবেক ও ব্রিটিশ কলাম্বিয়ায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নাগরিকদের সতর্ক করে বলেছেন, কোথাও যাওয়ার সময় এটা নয়। ভ্রমণ সংশ্লিষ্ট সংক্রমণ ঠেকাতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জিন ইভেস ডুকলোস বলেছেন, ফেডারেল সরকার ভ্রমণ নির্দেশিকা পরিবর্তনের কথা ভাবছে। কানাডায় নতুন করে ওমিক্রণ ভাইরাস বেড়ে যাওয়ায় অনেকেই তাদের ভ্রমণ বাতিল করেছেন।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর