চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার এমা ওয়াটসন

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৬:০২ পিএম, ২০২২-০১-০৫

ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার এমা ওয়াটসন

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন হ্যারি পটার সিরিজের জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন। তার ওই পোস্টে সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনিপন্থি ব্যবহারকারীরা। তবে ইসরায়েলি কর্মকর্তারা তার সমালোচনা করেছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। হ্যারি পটার চলচ্চিত্রে হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অভিনয় করেছেন এমা। সোমবার (৩ জানুয়ারি) আন্দোলনরত স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের একটি ছবি পোস্ট করেন তিনি। ছবির একটি প্ল্যাকার্ডে লেখা ছিল সংহতি হচ্ছে একটি ক্রিয়া (সলিডারিটি ইজ এ্যা ভার্ব)। ছবিটি গত বছর মে মাসে ব্যাড অ্যাক্টিভিজম কালেক্টিভ গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল। সে সময় গাজা উপত্যকায় টানা ১১ দিন ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। তখন অনেক জনপ্রিয় তারকা ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বেলা হাদিদ ও সুসান সারানডন। ছবির ক্যাপশনে এমা ওয়াটসন ব্রিটিশ-অস্ট্রেলিয়ান অধিকারকর্মী সারা আহমেদের উক্তি যুক্ত করেছেন। সেখানে লেখা ছিল, সংহতি বলতে শুধু এটাই বোঝায় না যে আমাদের সংগ্রাম একই সংগ্রাম বা আমাদের ব্যথা একই ব্যথা অথবা আমাদের আশা একই ভবিষ্যতের জন্য।

বরং সংহতি বলতে বোঝায় প্রতিশ্রুতি, কাজ ও স্বীকৃতি। আমাদের একই অনুভূতি, একই জীবন এবং একই দেহ নাও থাকতে পারে। কিন্তু আমরা সবাই একই পৃথিবীর মানুষ। তার পোস্টটিতে মঙ্গলবার পর্যন্ত লাইক পড়েছে ১০ লাখ এবং কমেন্ট করেছেন ৮৯ হাজার জন। ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর কারণে অনেকেই তাকে সমর্থন ও প্রশংসা করছেন। অনেকেই হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করেন ফ্রি ফিলিস্তিন ও ফিলিস্তিন একদিন স্বাধীন হবে। তবে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাড এরডান এমার পোস্টটির সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, হ্যারি পটারে কল্পনা হয়তো কাজ করতে পারে কিন্তু বাস্তবে নয়। জাতিসংঘে নিযুক্ত সাবেক ইসরায়েলি দূত ড্যানি ড্যাননও এমার সমালোচনা করেছেন।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর