শিরোনাম
ঢাকা অফিস :: | ০৪:৫৫ পিএম, ২০২২-০১-০৫
ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির আবেদন করা যাবে ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে। মঙ্গলবার (৪ জানুয়ারি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের ভর্তি নীতিমালা ২০২১-২২ অনুযায়ী ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ছাত্র ভর্তি করা হবে। এক্ষেত্রে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত জিপিএ অনুযায়ী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
বিভাগভিত্তিক আবেদনের নির্ধারিত জিপিএ
* বিজ্ঞান বিভাগ- ৫.০০
* ব্যবসায় শিক্ষা বিভাগ- ৪.৭৫
* মানবিক বিভাগ- ৪.৫০
বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, এবার বিজ্ঞান বিভাগে ৯০০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০ জন এবং মানবিক বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এসএসসি এবং সমমান পরীক্ষায় পাওয়া জিপিএ’র ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারিত হবে। ভর্তির ফলাফল ৩টি পর্যায়ে বোর্ড কর্তৃক প্রক্রিয়াকরণ হবে। একজন শিক্ষার্থী তার মেধা ও পছন্দক্রম অনুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচিত হবেন। নির্বাচিত শিক্ষার্থীদের নিজেই অনলাইনে রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ২২৮ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। এছাড়া একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুইবার সক্রিয়ভাবে মাইগ্রেশনের জন্য বিবেচিত হবেন। এক্ষেত্রে মাইগ্রেশন সর্বদা শিক্ষার্থীর পছন্দক্রমনুসারে ওপরের দিকে হবে।
অনলাইনে আবেদনের জন্য ওয়েবের ঠিকানা-
http://www.xiclassadmission.gov.bd
অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তিনটি বিল পাস করেছে বিএনপি সরকার। এর মধ্যে দুটি মানবাধিকার সুরক্...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited