শিরোনাম
বিনোদন ডেস্ক | ০১:৫৩ পিএম, ২০২২-০১-০৫
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। বলিউডের সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন তিনি। গেল বছরের ১০ অক্টোবর নিজের জন্মদিনে অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন এ অভিনেত্রী। এবার গুঞ্জন উঠেছে, তারা নাকি গোপনে বিয়েও করেছেন! বিষয়টি নিয়ে একেবারেই চুপ থাকেননি রাকুল। বিয়ের বিষয়ে এ অভিনেত্রী জানিয়েছেন, তার বিয়ের ব্যাপারে যেসব খবর ছড়িয়ে পড়েছে সেগুলো গুজব। রাকুল আরও জানান, তিনি কোনো দিন লুকিয়ে কিছু করেননি। আর যেদিন তার বিয়ে ঠিক হবে সেদিন তিনি নিজেই জানাবেন। তার মনযোগ রয়েছে পুরোপুরি নিজের কাজ নিয়ে।
তাই বিয়ে নিয়ে আগে থেকে হইচই করতে চান না। রাকুলের ৩১তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছিলেন জ্যাকি ভাগনানি। ছবিতে দেখা গেছে, জ্যাকি এবং রকুল হাত ধরাধরি করে হাঁটছেন। ক্যামেরার দিকে তারা পিছন ফিরে রয়েছেন। তবে সাইড দিয়ে দু’জনকে বেশ চেনা যাচ্ছে। ছবির ক্যাপশনে জ্যাকি ভাগনানি লেখেন, ‘তোমাকে ছাড়া দিনকে দিন মনে হয় না, তোমাকে ছাড়া সুস্বাদু খাবারেও কোনো মজা পাই না। সবচেয়ে সুন্দর মনের অধিকারীকে জন্মদিনের শুভেচ্ছা, যে আমার কাছে পৃথিবীর সবকিছু। দিনটা তোমার হাসির মতোই উজ্জ্বল ও তোমার মতো সুন্দর হোক। শুভ জন্মদিন আমার ভালোবাসা। ’ একই ছবি রাকুল পোস্ট করে লিখেছিলেন, ‘ধন্যবাদ আমার ভালোবাসা। তুমি আমার এই বছরের শ্রেষ্ঠ উপহার। আমার জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে বাধাহীনভাবে হাসানোর জন্য ধন্যবাদ। একসঙ্গে আরো স্মৃতি তৈরি করব। ’ বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন রাকুল। সামনে তাকে ‘মে ডে’, ‘আয়ালান’, ‘অ্যাটাক’, ‘থ্যাংক গড’, ‘ডক্টর জি’, ‘ছাত্রিওয়ালি’, ‘ইন্ডিয়ান-টু’ সিনেমায় দেখা যাবে। সবশেষ তাকে ‘কোন্দা পোলাম’ সিনেমায় দেখা গেছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পা...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited