শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:৪১ পিএম, ২০২২-০১-০৫
তুরস্কে বসবাসরত উইঘুর মুসলিমরা চীনের কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন। জানা গেছে, ১৯ সদস্যের মুসলিম উইঘুরদের একটি দল মঙ্গলবার (৪ জানুয়ারি) তুরস্কের চিফ প্রসিকিউটর অফিসে মামলাটি করেন।
চীনের কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা, নির্যাতন, ধর্ষণ ও মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উইঘুরদের আইনজীবী গুলডেন সোনমেজ জানান, এটা খুবই প্রয়োজন ছিল। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় চীনের কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করছেন না। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ উইঘুর মুসলিমদের জোরপূর্বক কাজ করানো ও অনেককে ২০১৬ সাল থেকে ক্যাম্পে বন্ধি করে রাখার অভিযোগ রয়েছে।তুর্কিদের সঙ্গে উইঘুরদের জাতিগত, ধর্মীয় ও ভাষাগত সংযোগ রয়েছে। মধ্য এশিয়ার বাইরে বৃহত্তম উইঘুর প্রবাসী তুরস্কে বসবাস করে বলে মনে করা হয়।
এদিকে চীনের উইঘুর অধ্যুষিত অঞ্চল থেকে থেকে পণ্য আমদানির ওপর একটি নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞায় বলা হয়, কোম্পানিগুলোকে প্রমাণ দেখাতে হবে যে চীনের জিনজিয়াং অঞ্চল থেকে আমদানি করা পণ্যগুলো জোরপূর্বক শ্রম দিয়ে তৈরি করা হয়নি। অর্থাৎ পণ্য উৎপাদনে চীন সেখানকার শ্রমিকদের ওপর কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি এরকম প্রমাণ দেখাতে হবে।
তাছাড়া চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে শোরুম চালু করার পর যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচিত হচ্ছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক। চীনের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের ওপর নিপীড়ন ও গণহত্যার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited