শিরোনাম
ঢাকা অফিস :: | ১১:২৬ এএম, ২০২২-০১-০৪
বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের জন্য আরটি-পিসিআর ল্যাব স্থাপন করেছে চট্টগ্রামের মুরাদপুরে এ এইচ প্যারাগন টাওয়ারে অবস্থিত এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাউদ্দীন আলী বলেন, করোনাকালে বিদেশগামী যাত্রীদের বাধ্যতামূলক করোনার আরটি-পিসিআর টেস্ট করাতে হয়। প্রবাসীদের পিসিআর টেস্ট নিয়ে ভোগান্তির শেষ নেই। এই ভোগান্তি নিরসনে বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের কথা বিবেচনা করে আরটি-পিসিআর টেস্ট করার জন্য আমরা অনুমোদন পেয়েছি। এটি দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে প্রদর্শন করতে হবে। তিনি জানান, এই হাসপাতালে করোনা পরীক্ষার জন্য তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। জেনারেল রিপোর্ট দেওয়া হবে ১২-১৮ ঘণ্টায়, স্ট্যান্ডার্ড রিপোর্ট দেওয়া হবে ৬-৮ ঘণ্টায় এবং ভিআইপিদের জন্য ৩ ঘণ্টায় রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল, আলহাজ্ব মোহাম্মদ আলী, আলহাজ্ব রফিকুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited