শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৬:৩৭ পিএম, ২০২২-০১-০২
সৌদির তাবুক অঞ্চলে হঠাৎ তাপমাত্রা অনেক কমে গেছে। ফলে তাবুকের পর্বতগুলোতে শুরু হয়েছে তুষারপাত। শনিবার সকাল থেকে শুরু হওয়া তুষারপাতে পর্বতগুলো সাদা হয়ে গেছে। রোববার (২ জানুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তুষারপাতের ছবি-ভিডিও। অনেকেই এ ধরনের তুষারপাতকে উপভোগ করছেন। বিশেষ করে সৌদির উত্তর-পশ্চিমে অবস্থিত জাবাল আল-লাউজ এলাকায় চিত্তাকর্ষক দৃশ্য চোখে পড়েছে। তুষারে ঢাকা পড়েছে গোটা এলাকা। বেশ কিছু হাইকারকে দৃশ্যটি দেখতে ও এমন পরিবেশ উপভোগ করতে আগ্রহী দেখা গেছে। তাবুকের নাগরিকরা তুষারপাত নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সৌদির মানুষ শীতের আবহাওয়ায় তাদের উত্তেজনা-আনন্দ প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে। প্রত্যেক বছর সৌদির বিভিন্ন অঞ্চল থেকে তাবুক অঞ্চলের তুষারপাত দেখতে আসে ভ্রমণকারীরা। তবে করোনা মহামারি চলায় এ বছর দর্শনার্থীর সংখ্যা কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেশী দেশ কাতার থেকেও অনেকে আসছেন তুষারপাত উপভোগ করতে। একজন কাতারি নাগরিক জাবাল আল-লাউজ থেকে টুইটারে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, আমাদের দেশের কেউ বিশ্বাস করেনি যে সৌদিতে এমন চমকপ্রদ তুষারপাতের দৃশ্য রয়েছে। অন্য একজন সমাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কি চমৎকার দৃশ্য। তবে জায়গাটির কিছু উন্নয়ন প্রয়োজন। স্থানীয় প্রশাসন তাবুক থেকে সুবিধা নিতে পারে। তাছাড়া জায়গাটি সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের পর্যটকদের জন্য অন্যতম গন্তব্য হতে পারে বলেও জানান তিনি। তৃতীয় একজন লিখেন, জায়গাটি অসাধারণ সুন্দর। যা ইউরোপের সঙ্গে তুলনীয়। আমার বিশ্বাসই হচ্ছে না জায়গাটি সৌদির কোনো অঞ্চলের
অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited