শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৫:১৪ পিএম, ২০২২-০১-০২
দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। ভক্তদের নতুন বছরে সুখবর দিলেন তার স্বামী। গত কয়েক মাস ধরে অনুমান করা হয়েছিল অভিনেত্রী গর্ভবতী। তবে কাজল তা অস্বীকার বা নিশ্চিত করেননি।
এবার নতুন বছর উপলক্ষে খুশির খবরটি নিশ্চিত করেছেন তার স্বামী গৌতম। শনিবার (১ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে কাজলের একটি সুন্দর ছবি শেয়ার করে লিখেছেন, ‘তোমাকে ২০২২ সালে দেখছি’। ক্যাপশনের সঙ্গে একটি গর্ভবতী নারীর ইমোজিও জুড়ে দেন। যা দেখেই মূলত সবাই ধারণা করছেন কাজল মা হতে যাচ্ছেন। জানা গেছে, শিগগিরিই এ দম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। বছরের শেষ দিনে, কাজলও গৌতমের সাথে একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে দুজনকে চমৎকার দেখাচ্ছিলো। ছবিটি শেয়ার করে কাজল লিখেছেন, ‘সুতরাং, আমি পুরনো শেষের দিকে চোখ বন্ধ করে রেখেছি। নতুন শুরুতে আমার চোখ খুলবো। নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানান ভক্তদের।’ কাজল ও গৌতম ২০২০ সালের অক্টোবরে মুম্বাইয়ে বিয়ে করেন। মহামারি করোনার বিধি নিষেধের কারণে বিয়েতে শুধুমাত্র পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পা...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited