শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৫:৪৪ পিএম, ২০২২-০১-০১
দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি, অভিনয় শিল্পী-নির্মাতা ফালগুনী হামিদ করোনায় আক্রান্ত। তাদের শারীরিক অবস্থা কিছুটা জটিল হওয়ায় তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে দুজনেই সুস্থ আছেন। তিনি বলেন, ‘তারা স্বামী-স্ত্রী দুজনই করোনায় আক্রান্ত হয়েছেন। সবার কাছে দোয়া চাই, ম হামিদ ও ফালগুনী হামিদ যেন দ্রুত করোনা নেগেটিভ হয়ে বাড়ি ফিরে স্বাভাাবিক জীবনে ফিরে আসতে পারেন।’ম হামিদ একজন নাট্যব্যক্তিত্ব। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক (ডিজি)। তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদেও নিযুক্ত ছিলেন। অন্যদিকে ফালগুনী হামিদ। খুব সহজেই সবাই তাকে চেনেন একজন অভিনেত্রী হিসেবে। তিনি একজন সাংবাদিক, নাট্যনির্দেশক হিসেবেও নন্দিত। ১৯৭৮ সালের ২৪ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেন ম. হামিদ ও ফালগুনী হামিদ। তাদের কন্যা তনিমা হামিদও একজন অভিনেত্রী।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পা...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited