চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আমেরিকায় বিপুল সংখ্যক শিশু করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:২৯ পিএম, ২০২২-০১-০১

আমেরিকায় বিপুল সংখ্যক শিশু করোনায় আক্রান্ত

আমেরিকায় প্রতি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বিপুল সংখ্যক শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। যা দেখে চিকিৎসকরাও আশঙ্কার প্রহর গুনতে শুরু করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ সব তথ্য উঠে এসেছে ৷ফিলাডেলফিয়ার চিলড্রেনস হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক পল অফিট বলেছেন,‘ যে হারে শিশুরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবেই শিউরে উঠছি। ’ রিপোর্ট বলছে, গত ২২ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে আমেরিকায় গড়ে ৩৭৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের বয়স ১৭ এবং তার নিচে। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ওই সময়ের মধ্যে হাসপাতালে শিশুদের ভর্তির হার এক লাফে ৬৬ শতাংশে পৌঁছেছে। এর আগে সেপ্টেম্বরে প্রতি দিন গড়ে ৩৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। কিন্তু ওমিক্রনের প্রভাবে এবার সেই পরিসংখ্যানকেও ছাড়িয়ে যাওয়ায় আশঙ্কা করছেন চিকিৎসকরা। আমেরিকায় দৈনিক সংক্রমণ ছয় লাখের কাছাকাছি। ২২ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে প্রতিদিন গড়ে ১০ হাজার ২০০ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি যে আরও ভয়াবহ হবে তার সতর্কবার্তা দিয়েছেন চিকিৎসকরা।ভয়াবহ পরিস্থিতি আমেরিকার ১৮টি স্টেটে। ওহায়ো, ওয়াশিংটন ডিসিতে হাসপাতালে ভর্তির সংখ্যা এক লাফে ২৭ শতাংশ বেড়ে গিয়েছে। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মাইকেল ওস্টারহোম বলেন, ‘নাটকীয় ভাবে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ’ আগামী মাসের মধ্যে সংক্রমণের বিপুল জোয়ার আসতে চলেছে সেই সতর্কবার্তা দিয়েছেন ওস্টারহোম।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর