শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:২৩ পিএম, ২০২১-১২-৩০
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন। সারাবিশ্বে একদিনে এটাই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে গত ২৩ ডিসেম্বর ১০ লক্ষাধিক শনাক্ত হয়েছিল। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছে সাড়ে ৪ লক্ষাধিক। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে সাত হাজার ৫৫ জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ১০১ জন।বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৬৪১ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৩৮ হাজার ৩০৬ জন।২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ৬৭০ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৭৭ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৩ হাজার ১৮১ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৮৬৬ জন ও মারা গেছেন ৮ লাখ ৪৪ হাজার ২৭২ জন। দৈনিক সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ২ লাখ ৮ হাজার ৯৯ জন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৭ জন। নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ১২৮ জন। মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৬৩ হাজার ৮৩৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৮ হাজার ৪৮৪ জন।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ২৭১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮০ হাজার ৫৯২ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩৮৫ জন।তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, জার্মানি, ইরান, স্পেন, ইতালি ও আর্জেন্টিনা।তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৬৩ জন। দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন।২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited