শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৩:৫৩ পিএম, ২০২১-১২-৩০
এ যেন শিক্ষার্থীদের বড় প্রার্থী। তাই তারা আজ উচ্ছ্বসিত। ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে। ফল প্রকাশের পর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে নেচে-গেয়ে আনন্দ উল্লাস করে শিক্ষার্থীরা। প্রতিবেশীদের মাঝে মিষ্টি বিতরণ করেন অভিভাবকরা। ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ আফছার উদ্দিন রাজু বাংলানিউজকে বলেন, অনলাইন ক্লাস আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের মেয়েরা খুব আগ্রহী ছিল, তাই আজ তারা সফল। এছাড়াও শেষ তিন মাস স্বশরীরে ক্লাস হওয়াতে তারা অনেক দূর এগিয়ে গেছে। চাহিদা অনুযায়ী ৪৫ মিনিট করে ক্লাস নেওয়া হয়েছে। পরে অনলাইন আর অফলাইন মিলে ভালো একটা সমন্বয় হয়েছে। এই বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ পাওয়া শিক্ষার্থী আপিয়া হক বলেন, অনেক বেশি আনন্দিত। জীবনের একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে নিজেকে নিয়ে যেতে পেরেছি বলে মনে হচ্ছে। মা-বাবা ও শিক্ষকরা আমার জন্য যে শ্রম দিয়েছেন সেটি সফল হয়েছে। আমি কৃতজ্ঞ আমার শিক্ষকদের প্রতি। তিনি আরও বলেন, করোনার মধ্যে অনলাইনে এবং শেষ তিন মাস ক্লাস হয়েছে। শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। সবকিছুই শিক্ষকদের জন্য। ছিল অভিভাবকদের সহযোগিতা।
অভিভাবক রাজিয়া বেগম বাংলানিউজকে বলেন, আমার মেয়ে গোল্ডেন জিপিএ পেয়েছে। আমাদের কষ্ট সফল হয়েছে। আমরা চাই, মেয়ের এ সাফল্য দীর্ঘস্থায়ী হোক। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী আদনান চৌধুরী বলেন, অনলাইন ক্লাস আমাদের নতুন অভিজ্ঞতা। পরে তিন মাস স্বশরীরে ক্লাস। সবমিলিয়ে ভালো একটা সমন্বয় ছিল। যার কারণে আমরা সফল। আমাদের শিক্ষকদের যে আগ্রহ সেটিই আমাদের কাজ দিয়েছে।
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমু...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। ৬-৭ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে বাড়ির লোক...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই বন্ধুকে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited