শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:২৬ পিএম, ২০২১-১২-২৯
ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ বলেছেন, শত্রুরা যেন ইরানের শক্তি পরীক্ষা করার চেষ্টা না করে। ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে যে মূল্য দিতে হবে শত্রুরা তা বহন করতে পারবে না।তিনি বলেন, ‘শত্রুরা যদি সামান্যতম ভুল করে তাহলে তাদের সঠিক সময় এবং উপযুক্ত স্থানে সুচিন্তিত জবাবের মুখে পড়তে হবে। শত্রুদের জানা উচিত- আমরা সবসময় তাদের পর্যবেক্ষণ করছি। আমরা প্রস্তুত এবং এটি নিশ্চিত যে, তারা যে লক্ষ্য অর্জন করতে চায় তার তুলনায় তাদের অনেক বেশি মূল্য দিতে হবে।জেনারেল রাশিদ বলেন, শত্রুদের এটা বিশ্বাস করা উচিত যে, ইরানের সামরিক শক্তি শত্রুদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।গত কয়েক সপ্তাহ ধরে ইরান এবং মার্কিন নেতৃত্বাধীন মিত্রদের মধ্যে বিশেষ করে ইরান ও ইসরাইলের মধ্যে যখন সামরিক উত্তেজনা বাড়ছে তখন জেনারেল রাশিদ এই বক্তব্য দিলেন। পর্যবেক্ষকরা বলছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে চলা পরমাণু আলোচনা বানচাল করতে চাইছে ইসরাইল। এজন্য তারা ইরানবিরোধী বাগাড়ম্বর জোরদার করেছে। ইরানের সঙ্গে পাঁচ জাতিগোষ্ঠীর নতুন কোনো পরমাণু চুক্তি চায় না ইসরাইল।
অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited