শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:০৮ পিএম, ২০২১-১২-২৯
সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ( ২৮ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্র-চালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানায়, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দক্ষিণে ফুজা গ্রামে বন্ধ, অ-কার্যকর একটি খনি ধসে পড়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দারসায়া খনিতে বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এতে আহত আরও ৮জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংস্থাটি বলছে, খনিটি কার্যকর না থাকলেও, এর পাহারায় নিযুক্ত নিরাপত্তা বাহিনী ওই এলাকা ছেড়ে গেলে, স্থানীয় খনি শ্রমিকরা কাজে ফিরে আসে। তবে ঠিক কবে থেকে খনির কাজ বন্ধ ছিল, তা স্পষ্ট করে বলা হয়নি। দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য খনি সমৃদ্ধ একটি প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ সুদান। ২০২০ সালে, পূর্ব আফ্রিকান দেশটি ৩৬ দশমিক ৬ টন স্বর্ণ উৎপাদন করে, সরকারি হিসাবে, যা ওই মহাদেশে দ্বিতীয় সর্বোচ্চ স্বর্ণ উৎপাদনের ঘটনা। সুদানে স্বর্ণ চোরাচালানের বিস্তর অভিযোগ তো আছেই, গত দুই বছরে ধরে দেশটির অন্তবর্তী সরকার স্বর্ণ উৎপাদন ব্যবসাকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে। যদিও সুদানের স্বর্ণ খনিতে ধস একটি সাধারণ ঘটনা।
অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited