শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:২১ পিএম, ২০২১-১২-২৭
চীন পশ্চিমা দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে ‘খেলাচ্ছে’ মন্তব্য করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, চীন যেভাবে বাণিজ্যিক স্বার্থকে কাজে লাগিয়ে পশ্চিমা দেশগুলোকে নিয়ে খেলছে, তা ঠেকাতেই সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত।
গ্লোবাল টেলিভিশনের দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ মন্তব্য করেছেন বলে শনিবার (২৫ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ট্রুডো বলেন, পশ্চিমা দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে বাণিজ্যিক স্বার্থ কাজে লাগাচ্ছে চীন। আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এ সুযোগে চীন বাণিজ্যিক স্বার্থকে কাজে লাগাচ্ছে। এর থেকে উত্তরণে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। চীন যেন আমাদের নিয়ে খেলতে না, বিভক্ত করতে না পারে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। ২০১৮ সালে কানাডার পুলিশ চীনা টেলিকম জায়ান্ট কোম্পানি হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে ও হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝুকে আটক করার পর থেকে কানাডার সঙ্গে চীনের সম্পর্কের অবনতিও ঘটে। চীনের রাজধানী বেইজিংয়ে কানাডার সাবেক এক কূটনীতিককে গ্রেফতারের পর ক্রমশ বাড়ছে উত্তেজনা। এর কয়েক ঘণ্টার মধ্যেই মেং ওয়ানঝুকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন কানাডার আদালত।
অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited